Friday, May 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শুরু মাশরাফিদের এশিয়া কাপ প্রস্তুতি

August 26, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

টানা তিন সপ্তাহর ছুটি শেষ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাস্ট্র সফর শেষ করেই আনন্দ আমেজে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। মাঝে ঈদ পরিবারের সঙ্গে সময় কেটেছে। সবশেষে এবার আপন ঠিকানায় ফিরছেন মাশরাফিরা। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি।

জাতীয় দলের ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়ানের অধীনে ফিটনেস টেস্টের (বিপ টেস্ট) মধ্য দিয়ে প্রাথমিক দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে সোমবার। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রোববার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ঢাকায় ফিরেছেন। তামিম ইকবাল ফিরেছেন দুদিন আগে। মুশফিকুর রহিমও বগুড়া থেকে ঢাকায় চলে এসেছেন।

প্রাথমিক দলে ডাক পাওয়া নতুন তিন ক্রিকেটার শরিফুল হাসান, ফজলে রাব্বি মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদও চলে এসেছেন ঢাকায়। মিরপুর হোম অব ক্রিকেটে অবশ্য মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান থাকছেন না। এ দুই তারকার মধ্যে একজন রয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। অন্যজন পবিত্র হজ পালন করতে  আছেন সৌদি আরবে।

টানা তিন দিন একবেলা করে অনুশীলন করবেন মাশরাফিরা। শুক্রবার ও শনিবার বিশ্রাম। ২ সেপ্টেম্বর (রোববার) থেকে শুরু হবে আবার অনুশীলনে নামবেন তারা। চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

৯ সেপ্টেম্বর এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উড়ে যাবেন ক্রিকেটাররা। সেখানেই বসবে এবারের টুর্নামেন্ট। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও আফগানিস্তানের সঙ্গে খেলবে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল।

১৫ সেপ্টেম্বর আসরের উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার সঙ্গে লড়বে বাংলাদেশ।

প্রাথমিক দল-

মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির আহমেদ, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আবু হায়দার, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নুরুল হসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ চৌধুরি, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও ফজলে মাহমুদ রাব্বি।

Previous Post

এশিয়া কাপে খেলেই অস্ত্রোপচার সাকিবের?

Next Post

বিসিবির সঙ্গে সম্পর্কের ইতি টানল রবি

Related Posts

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

6
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
বিশেষ প্রতিবেদন

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

4
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

3
Next Post

বিসিবির সঙ্গে সম্পর্কের ইতি টানল রবি

Discussion about this post

সর্বশেষ..

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

by cricbdadmin
0
6

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে শুরু থেকেই ধরা হচ্ছিল অন্যতম ফেবারিট হিসেবে। কিন্তু...

বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

by cricbdadmin
0
4

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসর ঘিরে ওঠা ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

by cricbdadmin
0
3

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে অনিয়ম, ফিক্সিং অভিযোগ এবং আর্থিক বিশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
6

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD