Friday, May 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এশিয়া কাপে খেলেই অস্ত্রোপচার সাকিবের?

August 26, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পিসিএলে সাকিব
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

শেষ পর্যন্ত এশিয়া কাপ ক্রিকেটে খেলেই অস্ত্রোপচার করাবেন সাকিব আল হাসান। এমনটাই ভেসে বেড়াচ্ছে মিরপুরের হোম অব ক্রিকেটের বাতাসে। শুরুতে জানা গিয়েছিল- আঙ্গুলে পুরনো চোটের কারণে এশিয়া কাপে খেলবেন না এই অলরাউন্ডার। ব্যথায় কাবু সাকিব অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন। কিন্তু এখন পেইনকিলার নিয়েই খেলবেন এশিয়া কাপে- এমনটাই শোনা যাচ্ছে।

হাতের ইনজুরি বিপাকে ফেলে দেয় সাকিবকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেইন কিলার নিয়ে খেলেছেন তিনি। এখন অস্ত্রোপচারেই একমাত্র সমাধান। এই পথে হাটলে মাঠের বাইরে থাকতে হবে কমপক্ষে ৬ সপ্তাহ। এর ফলে মিস হবে এশিয়া কাপ। কারণ সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট শুরু ১৫ সেপ্টেম্বর।

এ অবস্থায় বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, অস্ত্রোপচারের ব্যাপারে দ্রুততা কোন বড় ব্যাপার নয়। ইনজুরিটা যার তিনি কিভাবে নিজের সমস্যা মানিয়ে নিতে পারছেন সেটাই বড় কথা।

গত ২৭ জানুয়ারি ঢাকায় তিনজাতি ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং করত গিয়ে বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে চোট পান সাকিব। তারপর ইনজুরি সামলে মাঠে নামলেও পুরোপুরি সুস্থ হতে পারেন নি। এমন কী পুরনো চোট ফিরে এসেছে।

সোমবার ২৭ আগষ্ট থেকে এশিয়া কাপের প্রাথমিক দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। সাকিব পবিত্র হজ পালন করতে গেছেন। ২৮-২৯ আগস্টের মধ্যে ফিরে আসার কথা আছে তার। এ অবস্থায় তিনি ফিরলেই নিশ্চিত জানা যাবে, কবে হবে অস্ত্রোপচার।

Previous Post

জো রুট আইপিএলে ‘নিষিদ্ধ’

Next Post

শুরু মাশরাফিদের এশিয়া কাপ প্রস্তুতি

Related Posts

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

6
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
বিশেষ প্রতিবেদন

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

4
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

3
Next Post

শুরু মাশরাফিদের এশিয়া কাপ প্রস্তুতি

Discussion about this post

সর্বশেষ..

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

by cricbdadmin
0
6

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে শুরু থেকেই ধরা হচ্ছিল অন্যতম ফেবারিট হিসেবে। কিন্তু...

বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

by cricbdadmin
0
4

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসর ঘিরে ওঠা ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

by cricbdadmin
0
3

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে অনিয়ম, ফিক্সিং অভিযোগ এবং আর্থিক বিশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
6

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD