Tuesday, May 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফের ব্যর্থ ব্যাটসম্যানরা, হোয়াইটওয়াশ বাংলাদেশ

July 15, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্নের অন্য নাম হয়েই থাকছে ওয়েস্ট ইন্ডিজ সফর। কিছুতেই কিছু হচ্ছেই না। আরো একবার ব্যর্থ বাংলাদেশ। তারই পথ ধরে সিরিজও হেরে গেল সাকিব আল হাসানের দল। জ্যামাইকা টেস্টে শনিবার ১৬৬ রানে উইন্ডিজের কাছে হারল বাংলাদেশ। তিনদিনেই হেরে গেল দল।
এরই পথ ধরে ২ ম্যাচ টেস্ট সিরিজ  ক্যারবীয়রা জিতল ২-০তে। হোয়াইটওয়াশ হল টাইগাররা। অ্যান্টিগায় প্রথম টেস্ট আরো বড় ব্যবধানেই হেরেছিল দল। টেস্টে নিজেদের সর্বনিম্ম ইনিংস ৪৩ রানের আউটের লজ্জায় ডুবেছিল সাকিবের দল। এই টেস্টেও সেই একইভাবে ব্যর্থতার বৃত্তে বন্ধী দল।
অথচ সাকিবের ঘূর্ণি বলের ম্যাজিক স্বপ্ন দেখিয়েছিল দলকে। মনে হচ্ছিল ম্যাচে এবার জেগে উঠবে ব্যাটসম্যানরা। কিন্তু হল না। ওয়েস্ট ইন্ডিজকে ১২৯ রানে ২য় ইনিংসে অলআউট করে বাংলাদেশ। এরপর জিততে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩৫ রান।

সেই চ্যালেঞ্জ নেওয়া দুরে থাক, ব্যাটসম্যানরা আগের মতোই উইকেট থেকে সাজঘরে আসা আর যাওয়ার মহড়াতেই নিজেদের ব্যস্ত রেখেছেন। হোয়াইটওয়াশ হয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়েও নিজের অবস্থান হারাল লাল-সবুজের দল। আট থেকে নয়ে নেমে গেছে বাংলাদেশ। এই সুযোগে আটে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

দলের পক্ষে যা একটু লড়লেন সাকিব। শুরুতে বল হাতে তুলেন ৬ উইকেট। যা বিদেশের মাটিতে কোন বাংলাদেশি বোলারের সেরা বোলিং। টেস্ট ক্যারিয়ারে ১৮বার ইনিংসে ৫ বা বেশি উইকেট নিয়ে এদিন তিনি টপকে যান ইংল্যান্ডের ড্যারেক আন্ডারউডকে।

এরপর ব্যাট হাতে সাকিব করেন ৫৪ রান। মুশফিক ৩১। লিটন ৩৩। অন্যরা একেবারেই ব্যর্থ! টেস্টে হোয়াইটওয়াশের পর এবার ক্যারবীয়দের সঙ্গে ওয়ানডের লড়াই। ২২ জুলাই সিরিজের প্রথম ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর-

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৫৪/১০ ও ১২৯/১০ (ব্র্যথওয়টে ৮, স্মিথ ১৬, পল ১৩, পাওয়েল ১৮, হোপ ৪, হেটমায়ার ১৮, চেইস ৩২; আবু জােয়দ ২১/১, মিরাজ ৪৫/২, সাকিব ৩৩/৬)

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯/১০ ও ২য় ইনিংসে ১৬৮/১০ (তামিম ০, লিটন ৩৩, মুমিনুল ১৫, সাকিব ৫৪, মাহমুদউল্লাহ ৪, মুশফিক ৩১, সোহান ০, মিরাজ ১০, তাইজুল ১৩*, কামরুল ০, আবু জায়েদ ০; হোল্ডার ৬/৫৯, গ্যাব্রিয়েল ১/২৯, পল ১/৩৪, চেইস ২/১৪)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৬৬ রানে জয়ী

সিরিজ: ২ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-০তে জয়ী

ম্যাচ ও সিরিজ সেরা: জেসন হোল্ডার

Previous Post

সাকিবের ৬ উইকেট, উইন্ডিজ অলআউট ১২৯ রানে

Next Post

বিশ্বকাপ কার? ফ্রান্স নাকি ক্রোয়েশিয়ার?

Related Posts

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়
বিশেষ প্রতিবেদন

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

9
কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

3
অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প
বিশেষ প্রতিবেদন

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

7
Next Post

বিশ্বকাপ কার? ফ্রান্স নাকি ক্রোয়েশিয়ার?

Discussion about this post

সর্বশেষ..

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

by cricbdadmin
0
9

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গন থেকেও উঠছে প্রতিবাদের আওয়াজ। জাতীয় দলের ক্রিকেটার...

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

by cricbdadmin
0
3

৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজই আপাতত জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। গুঞ্জনকে...

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

by cricbdadmin
0
7

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরু হতেই যেন পরিষ্কার হয়ে গেল-এবারের প্রতিযোগিতা হবে তীব্র! কিন্তু সব ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

by cricbdadmin
0
3

বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, অথচ বাংলাদেশ নারী দলের প্রস্তুতি যেন এখনো খসড়া পর্যায়েই আটকে। সিলেটের সিরিজ শেষ হওয়ার পর যে...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিসিবি নির্বাচনের পথে আরেক ধাপ, হচ্ছে নির্বাচন কমিশন

by cricbdadmin
0
8

নতুন নেতৃত্বে রূপান্তরের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD