Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভারতে বিশ্বকাপ নিয়ে শঙ্কা, দরকার হলে আইসিসিতে যাবে বিসিবি

January 3, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
‘২৫ বছর পরও গর্ব করি’ -বুলবুলের কণ্ঠে ফিরে এল ইতিহাস
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনার পরও বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যেই সামনে এসেছে ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

এই প্রেক্ষাপটে আজ সিলেটে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে জানতে চাওয়া হয়, বিশ্বকাপ চলাকালে কলকাতা বা মুম্বাইয়ের মতো শহরে বাংলাদেশের খেলোয়াড়রা নিরাপদ থাকবেন কি না এবং এ নিয়ে বিসিবি কোনো অবস্থান নেবে কি না। উত্তরে তিনি স্পষ্ট করে বলেন, ‘টুর্নামেন্ট (বিশ্বকাপ) আয়োজন করছে আইসিসি, ভারত হচ্ছে স্বাগতিক। আমাদের কিছু যোগাযোগ করার দরকার হলে আইসিসিতে করব।’

এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে যৌথ স্বাগতিক হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তান যেমন নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে, বাংলাদেশও কি তেমন কোনো বিকল্প ভেন্যুর আবেদন জানাতে পারে-এমন প্রশ্ন ওঠে। এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, ‘আইসিসিই ঠিক করবে কোনটি উপযুক্ত ভেন্যু হবে।’

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার বক্তব্যের পর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স।

তবে বিসিবি জানিয়েছে, এখনো তারা বিসিসিআইয়ের কাছ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা বার্তা পায়নি। এতে বিসিবিকে ছোট করা হলো কি না-এমন প্রশ্নের জবাবে আমজাদ হোসেন বলেন, ‘ছোট করা হচ্ছে বা এই ধরনের ব্যাপারগুলো থেকে আমরা বেরিয়ে আসি। এই ধরনের অভিজ্ঞতা আগে আমাদের ছিল না। এটা প্রথমবার। আমাদের কাউন্টারপার্ট থেকেও আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানতে পারিনি। কিছু না জানা পর্যন্ত তো কোনো অ্যাকশন নিতে পারছি না। আমরা যেটা বলছি, আমাদের ক্রিকেটারদের মর্যাদা, নিরাপত্তা, সব সময় আমাদের প্রাধান্য। সেটির জন্য সম্ভাব্য সেরা সিদ্ধান্ত আমরা নেব সময়মতো।’

এর মধ্যেই নতুন করে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ–ভারত দ্বিপাক্ষিক সিরিজ। মাত্র এক দিন আগেই বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করেছিল বিসিবি। তবে রাজনৈতিক পরিস্থিতি ও ভারত-বিরোধী মনোভাবের কথা উল্লেখ করে জানা গেছে, পাকিস্তানের মতো বাংলাদেশের সঙ্গেও দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নিতে পারে ভারত। যদিও বিসিসিআই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Previous Post

কলকাতার ৯ কোটি ২০ লাখ রুপি ফেরত আসবে তো?

Next Post

মুস্তাফিজ ইস্যুতে কঠোর বাংলাদেশ, আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক আসিফ নজরুল

মুস্তাফিজ ইস্যুতে কঠোর বাংলাদেশ, আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD