Friday, November 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

শ্রীলঙ্কা সফরের টেস্ট দল ঘোষণা, শান্তর নেতৃত্বে বাংলাদেশ

June 4, 2025
in ব্রেকিং নিউজ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নতুন টেস্ট অধিনায়ক শান্ত, দলে তিন নতুন মুখ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে। এই সফরের মধ্য দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের ২০২৫–২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মিশন।

টেস্ট দলের অধিনায়ক হিসেবে ফের দায়িত্ব পেলেন নাজমুল হোসেন শান্ত, যিনি গত বছর থেকেই নেতৃত্বে রয়েছেন। এক বছরের জন্য দ্বয়িত্ব পেলেন তিনি। তার সহকারী হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। শান্ত–মিরাজ জুটিতেই সাদা পোশাকের ক্রিকেটে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।

ঘোষিত স্কোয়াডে যেমন আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাস, তেমনই সুযোগ পেয়েছেন সম্ভাবনাময় তরুণ মাহিদুল ইসলাম ভূঁইয়া ও জাকের আলি অনিক। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এই ডাক। আজ বুধবার ঘোষিত দলে দীর্ঘদিন পর ফিরলেন পেস বোলার এবাদত হোসেন। তিনি পায়ের চোটে প্রায় দুই বছর মাঠের বাইরে থাকার পর অবশেষে জাতীয় দলে ফিরলেন।

স্পিন বিভাগে আছেন তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ-যারা উপমহাদেশীয় কন্ডিশনে কার্যকরী হতে পারেন। পেস আক্রমণে আছেন এবাদত, খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

দুই ম্যাচের এই সিরিজের প্রথমটি শুরু হবে ১৭ জুন গলে, দ্বিতীয়টি ২৫ জুন কলম্বোতে। সফরের জন্য বাংলাদেশ দল ১৩ জুন দেশ ছাড়বে।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হক, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম, জাকের আলি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।

Related Posts

বরিশালে নাম লেখালেন আশরাফুল
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় টেস্ট জয়ের স্বপ্ন আশরাফুলের

0
৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

মুস্তাফিজের সঙ্গে মজার অভিজ্ঞতা ফাঁস করলেন ডি ভিলিয়ার্স

0
এশিয়া কাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD