Tuesday, June 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুজিবকে ছাড়াই আফগানিস্তান প্রাথমিক দল

August 6, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মুজিবকে ছাড়াই আফগানিস্তান প্রাথমিক দল
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

আবুধাবির রোদ গায়ে মেখে যখন ক্রিকেটযুদ্ধে নামবে বাংলাদেশ, তখন প্রতিপক্ষের চোখে থাকবে আগুন। একে তো এশিয়া কাপ, তার ওপর প্রতিপক্ষ আফগানিস্তান-যাদের বিপক্ষে সাম্প্রতিক অতীতে বাংলাদেশের রেকর্ড কিছুটা কাঁটা হয়ে আছে।

কিন্তু এই আফগান শিবির থেকেই এবার উঁকি দিল এক অপ্রত্যাশিত চমক। ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি), যেখানে নেই দুই পরিচিত মুখ-রহস্য স্পিনার মুজিব-উর রহমান এবং পাওয়ার হিটার নাজিবউল্লাহ জাদরান।

বিশেষ করে মুজিবের অনুপস্থিতি যেন এক ধরনের হিসাব বদলে দেয়। বাংলাদেশের ব্যাটারদের বিপক্ষে তাঁর পরিসংখ্যান এক কথায় ভয়াবহ। ৯ ম্যাচে ১৩ উইকেট, ইকোনমি ৫.২৫। তাঁর বল ঘুরত চোখে পড়ার মতো, আর কাঁপত শান্ত-লিটনদের ব্যাট। কিন্তু এবার প্রাথমিক স্কোয়াডে জায়গা না পাওয়ায় স্বস্তির হাওয়া বইছে টাইগার শিবিরে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যায় না-দুই সপ্তাহব্যাপী প্রস্তুতি ক্যাম্প শেষে ঘোষিত হবে চূড়ান্ত ১৫ জনের দল, সেখানেই দেখা যেতে পারে নতুন নাটক।

প্রস্তুতির ক্ষেত্রে আফগানিস্তান নিচ্ছে পূর্ণাঙ্গ পন্থা। ২৯ আগস্ট থেকে শারজায় শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রতিপক্ষ পাকিস্তান ও স্বাগতিক আরব আমিরাত। সিরিজটি চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত-যেটি হবে আসন্ন এশিয়া কাপের ‘জেনারেল রিহার্সাল’।

এই সিরিজের পরই মূল মঞ্চ এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে আফগানদের সঙ্গী বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকং। প্রতিটি দলই ভিন্ন ভিন্ন বিপদের নাম। শ্রীলঙ্কার অভিজ্ঞতা, বাংলাদেশের মেধা আর হংকংয়ের চমকে দেওয়ার প্রবণতা-সব মিলিয়ে কোনো ম্যাচই হবে না সহজ। আফগানদের তাই শুরু থেকেই থাকতে হবে ফোকাসে।

বাংলাদেশেরও সুনির্দিষ্ট প্রস্তুতি চলছে। দল দেশ ছাড়বে ৬ বা ৭ সেপ্টেম্বর, প্রথম ম্যাচ ১১ তারিখ, প্রতিপক্ষ হংকং। তবে চোখ থাকবে আফগানদের দিকেও—বিশেষ করে মুজিব শেষ পর্যন্ত ফিরছেন কি না, এবং ফিরলে কোন ছকে সাজাবে রশিদ-নবীরা তাদের স্পিন-ফাঁদ।

আফগানিস্তানের প্রাথমিক দল
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নবী, নাঙ্গিয়াল খারোতি, শরাফুদ্দিন আশরাফ, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, এ এম গজনফর, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সালিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।

Previous Post

এশিয়া কাপের প্রহর গুনছে বাংলাদেশ, শুরু প্রস্তুতি ক্যাম্প

Next Post

জুলাইয়ের মহারণে তিন নায়ক- গিল, স্টোকস ও মাল্ডার

Related Posts

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

9
বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ
বিশেষ প্রতিবেদন

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

7
ফেরার লড়াই শুরু সৌম্যর
বিশেষ প্রতিবেদন

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

11
Next Post
জুলাইয়ের মহারণে তিন নায়ক- গিল, স্টোকস ও মাল্ডার

জুলাইয়ের মহারণে তিন নায়ক- গিল, স্টোকস ও মাল্ডার

Discussion about this post

সর্বশেষ..

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা আগে খুব কমই দেখা গেছে। জাতীয় দলের একজন নিয়মিত ক্রিকেটার, যিনি দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন,...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর...

ফেরার লড়াই শুরু সৌম্যর

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
11

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

by cricbdadmin
0
25

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল ওয়ানডে। তবে ২০১৯ বিশ্বকাপের পর সেই আধিপত্যে ধীরে ধীরে ভাটা পড়ে।...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

by cricbdadmin
0
20

দেশজুড়ে ক্রিকেট প্রতিভা বিকাশ ও তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD