Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপ ভাবনায় দল গড়া, লিটনের কৌশলে নতুন বাংলাদেশ

April 26, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার টি-টোয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে বদলে গেছে নেতৃত্ব-এই ফরম্যাটে নতুন করে দায়িত্ব নিয়েছেন লিটন কুমার দাস। ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার অধিনায়কত্বের মেয়াদ বাড়িয়ে দিয়েছে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। ফলে সামনে দীর্ঘ পথচলার শুরুটা হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ দিয়েই।

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের আগে সংবাদ সম্মেলনে লিটন দাস পরিষ্কার করে দিয়েছেন, তার দৃষ্টি এখনই ভবিষ্যতের বিশ্বমঞ্চে। তিনি বলেন, ‘আমাদের আসল লক্ষ্য বিশ্বকাপ, আমরা জানি এশিয়াতে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) না। সেভাবেই চিন্তাভাবনা করব। যেহেতু আমাদের বন্ডিং হয়েছিল খুবই ভালো। শেষ বিশ্বকাপেও (২০২৬) ভালো প্রস্তুতি ছিল। চেষ্টা করব দলটাকে যেন সেখান থেকেই ভালো করে ধরে রাখা যায়।’

লিটনের নেতৃত্বে বিশ্বকাপে খেলার সম্ভাবনা থাকলেও নানা জটিলতায় তা বাস্তবায়িত হয়নি। আইসিসির সূচি ও পরিস্থিতিগত টানাপোড়েনে শেষ পর্যন্ত বাংলাদেশ দল অংশ নিতে পারেনি, যা ছিল বড় এক আক্ষেপ। সেই অভিজ্ঞতা থেকেই ভবিষ্যতের পরিকল্পনায় আরও সতর্ক দলটি।

নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে দুই গুরুত্বপূর্ণ বোলার মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে। তাদের অনুপস্থিতি নিয়ে লিটন বলেন, ‘বোলারদের জন্য খুবই সহজ ব্যাপারটা, রোটেট করে খেলানো। আপনারাও জানেন যে দুজন (রানা এবং মোস্তাফিজ) নেই। তারা বাংলাদেশের জন্য বড় সম্পদ। আমি চাই না তারা টানা ক্রিকেট খেলে চোটে পড়ে শেষ হয়ে যাক। সামনে আমাদের ওয়ানডেতে অনেক খেলা আছে, টেস্টেও আছে। এদিক দিয়ে চিন্তা করেই পরিবর্তন আনা হয়েছে। যেহেতু বিশ্বকাপ অনেক দেরি, প্লেয়ারদের ম্যাচ খেলানোর একটা ভালো সুযোগ আছে।’

আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং গভীরতার গুরুত্ব বেড়েছে অনেক। সেই জায়গায় এখনও পিছিয়ে বাংলাদেশ-এমন বাস্তবতা স্বীকার করেই দলকে নতুনভাবে গড়ার পরিকল্পনা করছেন অধিনায়ক। নিউজিল্যান্ড সিরিজে দলে থাকা অলরাউন্ডার ও নিচের সারির ব্যাটারদের ওপর আস্থা রাখছেন তিনি।

সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘সামগ্রিকভাবে ভালো। আমার কাছে মনে হয় যে আমাদের এই দলে প্রকৃত ছয়টা ব্যাটসম্যান সবসময় খেলে। সাথে আপনারা জানেন রিশাদ এবং শেখ মেহেদী দুজনেই ব্যাটিং করতে পারে। এবং পেসারদের বোলারদের ভেতরে সাকিব আছে, সাইফউদ্দিন আছে, সাকলাইনও এখন নতুন যোগ দিয়েছে। তো সামগ্রিকভাবে খুবই একটা ভারসাম্যপূর্ণ দল আমার কাছে মনে হয়।’

তিনি আরও যোগ করেন, ‘তবে আপনি যদি দেখেন সামগ্রিকভাবে এই দলে, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে, যে পাঁচজনকে আমরা টেলএন্ডার হিসেবে ধরছি, পাঁচ পেস বোলারের মধ্যে তিনজনই খুব ভালো ব্যাটিং করতে পারে। শুধু যদি শরিফুল এবং রিপন মন্ডলকে ধরি, তাহলে হয়তো তারা খুব ভালো ব্যাটসম্যান না, কিন্তু টুকটাক পাঁচ-ছয় রান করে দিতে পারবে। স্বাভাবিকভাবেই আমরা যে দলটা গড়ার চেষ্টা করছি, তারা যদি নিজেদের মতো করে পারফরম্যান্স করতে পারে, তাহলে এই সমস্যা আর থাকবে না।’

বিশ্ব ক্রিকেটের পরাশক্তি দলগুলোর মতো করেই বাংলাদেশকে গড়ে তুলতে চান লিটন। নিচের দিকের ব্যাটাররা রান যোগ করতে পারলে ওপরের সারির ব্যাটাররা আরও স্বাধীনভাবে খেলতে পারবেন বলে বিশ্বাস তার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি দেখবেন যে বড় বড় টিমগুলোতে সবগুলোরই ডেপথ (গভীরতা) অনেক বড়। নয় নম্বর পর্যন্ত ব্যাটিং পারে। তো ওই ডেপথটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে মনে হয় আমাদের ব্যাটসম্যানরা উপর থেকে আরও ফ্রি’লি গেম খেলতে পারবে।’

Previous Post

সংগ্রাম থেকে স্বপ্নপূরণ, রিপনের জীবনে স্ত্রীর প্রভাব

Next Post

হাম প্রতিরোধে মাঠে নামলেন ক্রিকেটাররা

Related Posts

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের
বিশেষ প্রতিবেদন

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

6
শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু
বিশেষ প্রতিবেদন

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

5
৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের
বিশেষ প্রতিবেদন

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

6
Next Post
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

হাম প্রতিরোধে মাঠে নামলেন ক্রিকেটাররা

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

by cricbdadmin
0
6

নাহিদ রানার রেকর্ড গড়া বোলিংয়ে প্রথম ওয়ানডেতে মাত্র ১৪১ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে বোলিংয়ের...

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

by cricbdadmin
0
5

হারারের নতুন উইকেটে আর্দ্রতার সুবিধা নেওয়ার লক্ষ্যেই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ ম্যাচের...

৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

by cricbdadmin
0
6

দীর্ঘ ছয় মাস পর আবারও কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটে...

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

by cricbdadmin
0
6

প্রায় পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। সুযোগও তৈরি হয়েছিল অসংখ্য। কিন্তু গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডকে টপকাতে না পারার খেসারত...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
6

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD