Sunday, June 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নতুন মুখের সন্ধানে বিসিবি, আশাবাদী সাইমন টফেল

March 30, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নতুন মুখের সন্ধানে বিসিবি, আশাবাদী সাইমন টফেল
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

ম্যাচ রেফারিদের দক্ষতা বাড়ানো এবং একটি শক্ত ভিত্তি গড়ে তোলার লক্ষ্যে ‘ইনডাকশন কোর্স’ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দিনব্যাপী এই কার্যক্রমে নেতৃত্ব দেন আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞ আম্পায়ার সাইমন টফেল, যিনি বর্তমানে বিসিবির সঙ্গে পরামর্শক হিসেবে যুক্ত আছেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সম্ভাবনাময় নতুন ম্যাচ রেফারিদের চিহ্নিত করা এবং তাদের মানোন্নয়নের পথে এগিয়ে নেওয়া।

প্রশিক্ষণ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে টফেল বলেন, ‘গত কিছুদিন আমরা বাংলাদেশের সম্ভাবনাময় নতুন ম্যাচ রেফারিদের জন্য পরিচিতিমূলক একটি কোর্স করিয়েছি। আগামী মৌসুমের জন্য আমরা কীভাবে ধারণক্ষমতা তৈরি করতে পারি এবং স্ট্যান্ডার্ড সেট করতে পারি সেদিকে মনোযোগ দিয়েছি। ৬ মাস আগে যখন এই প্রজেক্টটি আমরা শুরু করি, আমি সবাইকে ধৈর্য ধরতে বলেছিলাম। সাথে সবাইকে বলেছিলাম আমরা কীভাবে আরও ভালো হতে পারি সেই প্রসেসকে যেন সবাই সম্মান করেন। আমরা আজকে সেই লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে গিয়েছি। স্ট্যান্ডার্ড উন্নত করা এবং নতুন প্রতিভা খুঁজে বের করার ব্যাপার ছিল। এখানে ৩৫ জন সম্ভাব্য বাংলাদেশি ম্যাচ রেফারিকে পেয়েছি, আগামী বছরের জন্য। আমরা সবাই তাদের ব্যক্তিত্ব, তাদের সামর্থ্য খতিয়ে দেখছি। এখানে কেবল কাজটা করলেই হবে না। ম্যাচ রেফারিদের সবার আলাদা আলাদা বৈশিষ্ট্যের দিকেও নজর দিতে হবে।’

এই কোর্সে অংশ নেওয়া প্রায় ৩৫ জনকে ভবিষ্যতের সম্পদ হিসেবে দেখছে বিসিবি। তাদের নিয়ে কাজ করতে গিয়ে শুধু দক্ষতা নয়, ব্যক্তিত্ব ও মানসিক দৃঢ়তার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছেন প্রশিক্ষকরা। টফেল এ প্রসঙ্গে আরও বলেন, ‘ম্যাচ রেফারি হওয়া সহজ কাজ নয়। এটা অনেক চ্যালেঞ্জিং এবং অনেক দায়িত্বের জায়গা। তারাই আমাদের ক্রিকেট আম্পায়ারদের পরীক্ষানিরীক্ষা করবেন। আশা করি আমরা কিছু ভালো লোক পাব। যারা কাজের ক্ষেত্রে অনেক দক্ষ হবেন।’

এই কর্মশালায় টফেলের সঙ্গে ছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে যুক্ত হয়ে টফেল ইতোমধ্যেই দেশের আম্পায়ারিং ও ম্যাচ রেফারিং কাঠামো উন্নয়নে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছেন। এই ইনডাকশন কোর্স তারই একটি অংশ।

বাংলাদেশের আম্পায়ারিং অঙ্গন ইতোমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়ে দেশের প্রতিনিধিত্ব করছেন। পাশাপাশি মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল এবং নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি আন্তর্জাতিক ক্রিকেটে সুনাম অর্জন করেছেন।

Previous Post

কিউই সিরিজে ফিরতে প্রস্তুত তানজিম সাকিব

Next Post

বাংলাদেশ সফরে নতুন-পুরনোর মিশেল নিউজিল্যান্ড দল

Related Posts

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

7
বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা
বিশেষ প্রতিবেদন

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

5
মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

7
Next Post
এপ্রিলেই কিউই চ্যালেঞ্জ, বাংলাদেশ সফরের সূচি ঘোষণা

বাংলাদেশ সফরে নতুন-পুরনোর মিশেল নিউজিল্যান্ড দল

Discussion about this post

সর্বশেষ..

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

by cricbdadmin
0
7

ফলো-অন খেলতে নেমে ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষায় পড়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। তবে আশিকুর রহমান শিবলি ও জাকের আলির দৃঢ় ব্যাটিংয়ে...

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটের বাণিজ্যিক অংশীদারত্বে ধারাবাহিকতা বজায় রাখল কোকা-কোলা বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আরও দুই বছরের জন্য অংশীদারত্ব নবায়ন...

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

by cricbdadmin
0
7

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়লেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নজর এখন ক্রিকেটে। দীর্ঘ চার বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে...

পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

বিতর্কের কেন্দ্রবিন্দুতে বুলবুল, আইসিসির চিঠি নিয়ে নতুন প্রশ্ন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে মাঠের লড়াইয়ের চেয়ে বোর্ডরুমের লড়াই যেন আরও তীব্র হয়ে উঠেছে। সর্বশেষ সেই দ্বন্দ্বের রেশ পৌঁছে গেছে আন্তর্জাতিক ক্রিকেট...

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
3

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD