Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ সফরে নতুন-পুরনোর মিশেল নিউজিল্যান্ড দল

March 31, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
এপ্রিলেই কিউই চ্যালেঞ্জ, বাংলাদেশ সফরের সূচি ঘোষণা
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ সফরকে সামনে রেখে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সীমিত ওভারের দুই ফরম্যাটের জন্য দল ঘোষণা করে বড় চমকই দেখিয়েছে। দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা একাধিক পেসারের একসঙ্গে প্রত্যাবর্তন যেমন দলে নতুন শক্তি যোগ করেছে, তেমনি অধিনায়কত্বে পরিবর্তন ও নতুন মুখের অন্তর্ভুক্তিও আলোচনার জন্ম দিয়েছে।

ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরে এসেছেন ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার-এই তিন পেসারই সম্প্রতি চোটের কারণে দলের বাইরে ছিলেন। ও’রুর্ক পিঠের সমস্যায় ভুগছিলেন, টিকনারের ছিল গোড়ালির ইনজুরি, আর ফিশারও কিছু সময় কাটিয়েছেন মাঠের বাইরে।

দলের প্রধান কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, এই তিন পেসার গত কয়েক মাস ধরে নিজেদের ফিট করে তুলতে কঠোর পরিশ্রম করেছেন এবং তাদের দলে ফিরে আসা কোচিং স্টাফের জন্য আনন্দের বিষয়।

শুধু পেস বিভাগেই নয়, দলে ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফটও। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তার এই প্রত্যাবর্তন। ফোর্ড ট্রফিতে তিনি দলকে ফাইনালে তুলেছিলেন এবং আসরের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।

নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে অংশ নিতে এনওসি নেওয়ায় বাংলাদেশ সফরে দলের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। স্যান্টনারের অনুপস্থিতি অনেকের কাছেই অপ্রত্যাশিত মনে হলেও, ল্যাথামের নেতৃত্বে দল কেমন পারফর্ম করে সেটি এখন দেখার বিষয়।

এদিকে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ভালো পারফরম্যান্স করা কয়েকজন তরুণ ক্রিকেটারও জায়গা পেয়েছেন জাতীয় দলে। মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক এবং বেন সিয়ার্স তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতায় মূল দলে সুযোগ পেয়েছেন। টি-টোয়েন্টি দলে থাকা জেডেন লেনক্স এখনো আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় রয়েছেন, যা এই সফরেই হতে পারে।

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তারা সময় পাবে ১৬ এপ্রিল পর্যন্ত। এরপর ১৭ এপ্রিল মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২৩ এপ্রিল চট্টগ্রামের সাগরিকায় অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ডের স্কোয়াড

ওয়ানডে: টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

টি-টোয়েন্টি: টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

Previous Post

নতুন মুখের সন্ধানে বিসিবি, আশাবাদী সাইমন টফেল

Next Post

বিসিবি নির্বাচন নিয়ে তদন্তে ব্যস্ত এনএসসি

Related Posts

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য
অনান্য খেলা

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

4
পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

4
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

8
Next Post
বিসিবিতে ফের সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক

বিসিবি নির্বাচন নিয়ে তদন্তে ব্যস্ত এনএসসি

Discussion about this post

সর্বশেষ..

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

by cricbdadmin
0
4

প্রায় পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। সুযোগও তৈরি হয়েছিল অসংখ্য। কিন্তু গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডকে টপকাতে না পারার খেসারত...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
4

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

by cricbdadmin
0
8

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার পুরো আসরজুড়েই দেখা যাবে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। দেশের ক্রিকেট সূচির সঙ্গে সমন্বয় করে তাকে...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

আর্জেন্টিনার সমর্থক হলেও এবার ফেভারিট মানছেন না সাকিব

by cricbdadmin
0
9

আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা কখনোই লুকিয়ে রাখেননি সাকিব আল হাসান। একসময় গর্ব করেই বলেছিলেন, ‘দল তো মানুষ একটাই করে’।...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

সিরিজ জিততেই মাঠে নামবে বাংলাদেশ

by cricbdadmin
0
12

হারারে টেস্টে পরাজয়ের হতাশা কাটিয়ে এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। টেস্টে কন্ডিশনের সঙ্গে মানিয়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD