Tuesday, March 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

March 10, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

সমালোচনা, প্রত্যাশা আর নতুন সিরিজ-সবকিছু মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের দাবি, ব্যক্তিগত পারফরম্যান্স নয়, তাঁর প্রধান লক্ষ্য সব সময় দলের প্রয়োজনে অবদান রাখা।

একটা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নতুন করে মাঠে নামছে স্বাগতিকরা। সিরিজ শুরুর আগে দলের পরিকল্পনা, নিজের পারফরম্যান্স এবং ব্যাটিং পজিশন নিয়ে কথা বলেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সংবাদ সম্মেলনে আজ মিরাজ জানান, সামনে বাংলাদেশের জন্য ব্যস্ত ওয়ানডে সূচি অপেক্ষা করছে এবং সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে ভালোভাবে প্রস্তুত করা সম্ভব হবে। তিনি বলেন, ‘এই বছর আমাদের অনেক বেশি ওয়ানডে ম্যাচ আছে। আমরা পরিকল্পনাটা ভালোভাবে করতে পারব। প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনায় আছেন মিরাজ। ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী অবদান রাখতে না পারার বিষয়টি তিনি স্বীকার করেছেন। সমর্থকদের প্রত্যাশার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সবার এক্সপেকটেশন যেটা, আমি অনেক ম্যাচ জেতাবো। আমি জানি সেটা হচ্ছে না। আমি সবসময় চিন্তা করি দলের প্রয়োজনে কিভাবে ভালো খেলা যায়।’

দলের ভেতরে দায়িত্ব নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে, ওয়ানডে ক্রিকেটে ম্যাচের পরিস্থিতি বোঝা এবং সেই অনুযায়ী খেলতে পারাটা অত্যন্ত জরুরি। তিনি বলেন, ‘যারা এখন আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। ওয়ানডে ফরম্যাটটা এমন একটা খেলা যেটা আসলে প্রত্যেকটা অবস্থায় মনিয়ে নিতে হবে এবং প্রত্যেকটা অবস্থা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এটা প্রত্যেকটা প্লেয়ারের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানদের বেশি দায়িত্ব নিতে হবে এবং আমার কাছে মনে হয় যে আমরা ওভাবে পরিকল্পনা করছি।’

দলের প্রয়োজনে যেকোনো জায়গায় অবদান রাখতে চান বলেও জানিয়েছেন এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘আমি নিজেকে নিয়ে কখনো ভাবিনা। আমি সব সময় চেষ্টা করি দলের প্রয়োজনে যতটা সম্ভব ভালো খেলা যায় এবং দলকে কীভাবে জেতানো যায়। আমার অগ্রাধিকার সব সময় দলের ভালো করার দিকে।’

ব্যাটিং অর্ডার নিয়েও নিজের ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। দীর্ঘদিন আট নম্বরে ব্যাট করার অভিজ্ঞতা থাকলেও এখন সাত নম্বরে খেলতে আগ্রহী তিনি।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ শুরু হবে ১১ মার্চ, এরপর ১৩ ও ১৫ মার্চ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই বিকেল ২টা ১৫ মিনিটে শুরু হবে।

Previous Post

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

Next Post

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

Related Posts

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ
বিশেষ প্রতিবেদন

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

7
মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক
বিশেষ প্রতিবেদন

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

5
সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই
বিশেষ প্রতিবেদন

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

4
Next Post
মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

Discussion about this post

সর্বশেষ..

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

by cricbdadmin
0
7

রমজান মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া...

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

by cricbdadmin
0
5

বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ মিরপুরের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

by cricbdadmin
0
5

সমালোচনা, প্রত্যাশা আর নতুন সিরিজ-সবকিছু মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের দাবি, ব্যক্তিগত পারফরম্যান্স...

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

by cricbdadmin
0
4

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার পাশাপাশি...

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে দুই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD