Wednesday, October 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

March 10, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার পাশাপাশি টি–টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও গড়েছে তারা। ঐতিহাসিক এই সাফল্যের স্বীকৃতি হিসেবে ভারতীয় দলের জন্য ১৩১ কোটি রুপি নগদ পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া এক বিবৃতিতে জানান, আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ ভারতীয় দলের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও নির্বাচকদের অবদানও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের এই ঐতিহাসিক অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছে বোর্ড।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে একতরফা আধিপত্য দেখায় ভারত। আগে ব্যাট করে তারা তোলে ২৫৫ রান। বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় ১৫৯ রানে। ফলে ৯৬ রানের বড় ব্যবধানে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে স্বাগতিকরা। ম্যাচ শেষে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো ভারত, আর খেলোয়াড়রাও উদযাপনে মেতে ওঠেন।

এর আগে ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সেই আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জেতে দলটি। তখন রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল বিসিসিআই। এবার সেই অঙ্ক ৬ কোটি রুপি বাড়িয়ে ১৩১ কোটি করা হলো।

বিশ্বকাপ জয়ের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও আর্থিক পুরস্কার পেয়েছে ভারত। এবারের আসরে আইসিসি মোট ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছিল। চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত পেয়েছে ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৬ কোটি টাকার সমান। অন্যদিকে রানার্সআপ নিউজিল্যান্ড পেয়েছে ১৬ লাখ ডলার, অর্থাৎ প্রায় সাড়ে ১৯ কোটি টাকা।

এবারের বিশ্বকাপে আগের আসরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি প্রাইজমানি ঘোষণা করেছিল আইসিসি। তবে আইসিসির দেওয়া অর্থের চেয়েও বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই।

Related Posts

এনসিএল দ্বিতীয় একাদশের যাত্রা শুরু, ৮ দলের স্কোয়াড ঘোষণা
বিশেষ প্রতিবেদন

এনসিএল দ্বিতীয় একাদশের যাত্রা শুরু, ৮ দলের স্কোয়াড ঘোষণা

0
পাকিস্তানের কাছে হেরে শঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

স্কোরবোর্ডে হার, ব্যাটিংয়ে আশার রেখা

0
বিদায় নক্ষত্র: মেসির শেষ ম্যাচে কেঁদে উঠল আর্জেন্টিনা
অনান্য খেলা

বিদায় নক্ষত্র: মেসির শেষ ম্যাচে কেঁদে উঠল আর্জেন্টিনা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD