Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাহসের প্রশ্নে পাকিস্তান!

January 29, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি পিসিবির
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় নেই, অথচ পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। দল ঘোষণা করা হলেও তারা আদৌ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেলবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির ভাষ্য অনুযায়ী, ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হতে পারে শুক্রবার অথবা আগামী সোমবার।

এই অনিশ্চয়তার মাঝেই পাকিস্তানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে স্পষ্ট ও কড়া বক্তব্য দিয়েছেন ভারতের ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তাঁর মতে, সিদ্ধান্ত ঘোষণায় দেরি করলেও পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেবেই। ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজে হার্শা ভোগলে বলেন, ‘পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসবে। অবশ্যই আসবে। মানুষ অনেক সময় বোকার মতো কাজ করে, তবে মানুষ বোকা নয়। তারা বিশ্বকাপ খেলবে।’

হার্শার বিশ্বাস, বিশ্বকাপের মতো মঞ্চে অংশ না নেওয়া পাকিস্তানের জন্য বাস্তবসম্মত কোনো সিদ্ধান্ত হতে পারে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ক্লাব ক্রিকেট না যে ওরা বলবে, ম্যানেজার আসেনি-তাই খেলব না, ওয়াকওভার দেব। এটা বিশ্বকাপ। তারা বলতে পারে না, আমরা ভারতের বিপক্ষে খেলব না। পাকিস্তান না এলে তাদের ক্রিকেটে এর বিশাল প্রভাব পড়বে।’

ভারত–পাকিস্তান ম্যাচের গুরুত্ব আলাদাভাবে তুলে ধরেন হার্শা। তার মতে, পাকিস্তান অনুপস্থিত থাকলে শুধু ক্রিকেটীয় নয়, আর্থিক দিক থেকেও বড় ক্ষতির মুখে পড়বে টুর্নামেন্ট। তবে তিনি স্পষ্ট করে দেন, পাকিস্তান যদি না আসার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের ফেরাতে কেউ বিশেষ উদ্যোগ নেবে না। হার্শা বলেন, ‘পাকিস্তানও জানে তারা বিশ্বকাপে খেলবে। তারা এমনিতেই কোলাহল করছে। আমার মনে হয় পাকিস্তানও জানে, তারা যদি বলে বিশ্বকাপ খেলব না, তাহলে বলা হবে-এসো না। কেউ তাদের গিয়ে বলবে না, আসো আসো।’

একই অনুষ্ঠানে পাকিস্তানের সম্ভাব্য বয়কট প্রসঙ্গে মন্তব্য করেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে। তাঁর বক্তব্যেও ছিল একই আত্মবিশ্বাস। রাহানে বলেন, ‘আমার মনে হয় পাকিস্তান না এসে থাকতে পারবে না। আমি মনে করি না তাদের সেই সাহস আছে।’

পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের আলোচনা সামনে আসে মূলত বাংলাদেশের সাম্প্রতিক অবস্থানকে কেন্দ্র করে। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের বাইরে ভেন্যু চেয়ে আইসিসির কাছে আবেদন করেছিল। তবে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, বাংলাদেশকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। এতে আপত্তি জানানো হলে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার কথাও জানানো হয়।

Previous Post

আনন্দ–হতাশার সীমানায় দাঁড়িয়ে ইউরোপের জায়ান্টরা

Next Post

সমালোচনার মাঝেও সতীর্থদের পাশে মঈন

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

7
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

5
বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

5
Next Post
সমালোচনার মাঝেও সতীর্থদের পাশে মঈন

সমালোচনার মাঝেও সতীর্থদের পাশে মঈন

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

by cricbdadmin
0
10

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ববধানে আয়োজিত...

ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে সাকিবের ক্ষোভ

by cricbdadmin
0
7

বাংলাদেশের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে। সেই বিতর্কে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD