Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বুলবুলকে ঘিরে গুঞ্জন!

January 26, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
‘২৫ বছর পরও গর্ব করি’ -বুলবুলের কণ্ঠে ফিরে এল ইতিহাস
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

রোববার সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের ক্রিকেটপাড়ায় হঠাৎ করে একটি খবর ছড়িয়ে পড়ে-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশ ছেড়েছেন। গন্তব্য অস্ট্রেলিয়া। দেশের ক্রিকেট এমনিতেই যখন অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে, তখন এই গুঞ্জন দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। রাতভর সামাজিক মাধ্যম, ক্রিকেটাঙ্গন এবং কিছু সংবাদমাধ্যমে সেই খবর ঘুরতে থাকে।

রাতের সঙ্গে সঙ্গে গুঞ্জন আরও ঘনীভূত হয়। এমন কথাও শোনা যায়, রিটার্ন টিকিট না কেটেই নাকি দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি। বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে কথা বলেও বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছিল না, যা সন্দেহকে আরও জোরালো করে তোলে। দেশের ক্রিকেট যখন বিশ্বকাপ ইস্যু, বোর্ড পরিচালকদের পদত্যাগ এবং ফিক্সিং অভিযোগে টালমাটাল, তখন বিসিবি সভাপতির দেশত্যাগের খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ায়।

সোমবার সকালে সেই গুঞ্জনের বাস্তব পরীক্ষা হয়। সকাল এগারোটার দিকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবিতে দেখা যায় আমিনুল ইসলাম বুলবুলকে।

মাঠের চারপাশে হাঁটতে দেখা যায় তাকে। পরে রুটিন অফিসিয়াল কাজেও যোগ দেন তিনি। রাতভর যে খবর ছড়িয়েছিল, তার সঙ্গে সকালের চিত্রের কোনো মিল পাওয়া যায়নি।

গুঞ্জনে বিরক্ত প্রতিক্রিয়া জানান বিসিবি সভাপতি নিজেই। গণমাধ্যমে তিনি বলেন, “আমার লোকেশন জানানো কি সত্যিই জরুরি? ডু আই ওয়ার্ক অ্যাট দা বিসিবি? আমার ব্যক্তিগত জীবন নিয়ে লোকের কেন এত আগ্রহ?”

বিসিবি মিডিয়া ব্লক থেকে মূল কার্যালয়ে যাওয়ার সময় সংবাদকর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, “কি মনে হচ্ছে, আমি কি দেশের বাইরে?”

আমিনুল ইসলাম বুলবুলের পরিবার দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাস করছেন। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর তিনি একাধিকবার সেখানে গেছেন এবং অনলাইনে অফিসও করেছেন। ফলে স্বাভাবিক সময়ে তার অস্ট্রেলিয়া যাওয়া অস্বাভাবিক নয়। কিন্তু দেশের ক্রিকেট যখন একসঙ্গে একাধিক সংকটে জর্জরিত, তখন তার দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি ভিন্ন মাত্রা পায়।

পূর্ণ মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বিসিবি সভাপতি। নিরাপত্তা শঙ্কার কথা বলে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। আইসিসি সেই দাবি না মেনে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা হচ্ছে না। একই সময়ে বিসিবির ভেতরেও চলছে অস্থিরতা। এক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে, তিনি অডিট কমিটি থেকে পদত্যাগ করেছেন। আরেক পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন। আরও দুজন পরিচালক পদত্যাগ করতে পারেন-এমন গুঞ্জনও রয়েছে।

এই পটভূমিতেই বুলবুলের দেশত্যাগের খবর দ্রুত বিশ্বাসযোগ্যতা পায়। কিন্তু সোমবার সকালে বিসিবিতে তার উপস্থিতি সেই সব জল্পনার ইতি টানে। সকাল ১১টার দিকে তিনি যোগ দেন বিসিবির দুই দিনব্যাপী ম্যাচ রেফারি ট্রেনিং প্রোগ্রামে। ‘আম্পায়ার্স এডুকেশন’ শীর্ষক এই কর্মসূচি পরিচালনা করছেন কিংবদন্তি আম্পায়ার সাইমন টাওফেল। সেখানে বক্তব্য দেওয়ার পাশাপাশি টাওফেলের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবিও তোলেন তিনি।

Previous Post

বিশ্বকাপের বাইরে বাংলাদেশ, ভেতরে রাজনীতি

Next Post

১ কোটি ৮৪ লাখ টাকার রুপির নিলামে নজরে মুস্তাফিজ

Related Posts

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

6
অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা
বিশেষ প্রতিবেদন

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

3
ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

10
Next Post
পিএসএলে শুরুতেই বাজিমাত মুস্তাফিজের

১ কোটি ৮৪ লাখ টাকার রুপির নিলামে নজরে মুস্তাফিজ

Discussion about this post

সর্বশেষ..

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুম ঘিরে আবারও সরব হয়ে উঠছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন...

দেশে ফিরলেন সাকিব-মুশফিক

মুশফিককে নিয়ে আক্ষেপ, সাকিব ইস্যুতে বোর্ডের সিদ্ধান্ত বললেন মিরাজ

by cricbdadmin
0
18

নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দলের প্রস্তুতির পাশাপাশি আলোচনায় উঠে এসেছে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের প্রসঙ্গ।...

হোম অব ক্রিকেটের ২০০

মাঠে লড়াইয়ের সঙ্গে গ্যালারিতেও পরিবর্তনের বার্তা

by cricbdadmin
0
11

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নতুন করে পথচলা শুরু করছে বাংলাদেশ। শুক্রবার ছুটির দিনে মাঠে গড়াবে প্রথম ম্যাচ, যেখানে শুরু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD