Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএলে সিলেট পর্বেই নোয়াখালীর সঙ্গে থাকছেন সৌম্য

December 13, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। হাতে এখনো প্রায় দুই সপ্তাহ সময় থাকলেও এরই মধ্যে দল গঠন ও খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এমন পরিস্থিতিতে জাতীয় দলের তারকা ব্যাটার সৌম্য সরকারকে ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। পারিবারিক কারণে দেশের বাইরে অবস্থান করায় গুঞ্জন ওঠে, বিপিএলের সিলেট পর্বে নাও থাকতে পারেন তিনি। তবে সেই শঙ্কায় অবশেষে জল পড়েছে।

নোয়াখালী এক্সপ্রেসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, সৌম্য সরকার টুর্নামেন্টের শুরু থেকেই দলের সঙ্গে থাকবেন। পারিবারিক প্রয়োজনে বর্তমানে দেশের বাইরে থাকলেও নির্ধারিত সময়ের আগেই তিনি দেশে ফিরবেন এবং বিপিএলে অংশ নেবেন। ফলে নোয়াখালী শিবিরে স্বস্তি ফিরেছে।

বিপিএল নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো দুজন করে দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পায়। সেই সুযোগ কাজে লাগিয়ে নোয়াখালী এক্সপ্রেস দলে ভেড়ায় পেসার হাসান মাহমুদ ও অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকারকে। জাতীয় ক্রিকেট লিগ শেষ করে বিপিএলের প্রস্তুতিও শুরু করেছিলেন সৌম্য। তবে ২০২৪ সালে ফরচুন বরিশালের হয়ে শিরোপা জয়ী এই ক্রিকেটারকে হঠাৎ করেই পারিবারিক কারণে দেশের বাইরে যেতে হয়, যা থেকেই তার বিপিএল অংশগ্রহণ নিয়ে গুঞ্জনের সূত্রপাত।

নোয়াখালী এক্সপ্রেস এবারের বিপিএলে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে। সৌম্য সরকার ও হাসান মাহমুদের পাশাপাশি দলে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, জাতীয় দলের জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, হাবিবুর রহমান সোহান এবং অভিজ্ঞ স্পিনার নাজমুল ইসলাম অপু। এ ছাড়া বিদেশি কোটায় পাকিস্তানের হায়দার আলি ও আফগান পেসার ইহসানউল্লাহকেও দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

Previous Post

সাকিব ইস্যুতে যা বললেন আসিফ মাহমুদ

Next Post

বড় চমক চট্টগ্রাম রয়্যালসের, শক্তিশালী বিদেশি বহর

Related Posts

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

7
Next Post
ফি-গ্যারান্টি পরিশোধে স্বচ্ছতা দেখাল চট্টগ্রাম, আনুষ্ঠানিক ব্যাখ্যা বিসিবির

বড় চমক চট্টগ্রাম রয়্যালসের, শক্তিশালী বিদেশি বহর

Discussion about this post

সর্বশেষ..

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD