Wednesday, May 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএলই ভরসা, আন্তর্জাতিক প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপে বাংলাদেশ

December 11, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
চট্টগ্রামে বিধ্বস্ত আয়ারল্যান্ড, বাংলাদেশের চাই ১১৮ রান
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার উত্তাপ পৌঁছে গেছে ক্রিকেট দুনিয়ার প্রতিটি কোণে। তবে প্রস্তুতির দিক থেকে দলগুলো একেবারেই এক ছকে নেই। কেউ বিশ্বকাপের আগ পর্যন্ত টানা ব্যস্ত সূচিতে মাঠে লড়ছে, আবার কেউ বড় টুর্নামেন্টের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে একটি প্রস্তুতি ম্যাচ ছাড়াই।

বিশ্বকাপের আগে নিজের আন্তর্জাতিক ব্যস্ততার ইতি টেনেছে বাংলাদেশ। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হয়েছে তাদের ২০২৪ সালের মিশন। এর পর বাংলাদেশ দলের সামনে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি নেই; তাদের প্রস্তুতির একমাত্র মঞ্চ হবে বিপিএলের দ্বাদশ আসর, যা মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশই নয়, একই অবস্থায় আছে আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডও। বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ম্যাচবিহীন চার দল, এদের কেবল ঘরোয়া লিগের ওপরই নির্ভর করতে হবে।

অন্যদিকে সম্পূর্ণ বিপরীত চিত্র ভারতকে ঘিরে। বিশ্বকাপের আয়োজক দলটি ব্যস্ততা শুরু করেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে। সেই সিরিজের ধারাবাহিকতা শেষ হলে অপেক্ষায় নিউজিল্যান্ড। এই দুই সিরিজ মিলিয়ে বিশ্বকাপের আগে মোট নয়টি টি-টোয়েন্টি খেলবে ভারত সবচেয়ে বেশি। দক্ষিণ আফ্রিকাও পিছিয়ে নেই; ভারতের বিপক্ষে চার ম্যাচ শেষে তারা নিজ দেশে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে তিন ম্যাচের সিরিজ খেলবে। ফলে বিশ্বকাপ শুরুর আগে প্রোটিয়াদের প্রস্তুতির সংখ্যা দাঁড়াবে সাত।

একইভাবে শ্রীলঙ্কা নিজেদের ঘরের মাঠে ব্যস্ত থাকছে ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে তিনটি করে মোট ছয়টি ম্যাচ নিয়ে। নিউজিল্যান্ডের প্রস্তুতি সীমাবদ্ধ থাকবে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের সামনে একমাত্র প্রস্তুতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জানুয়ারি-ফেব্রুয়ারির তিন ম্যাচের সিরিজ।

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার প্রস্তুতিও এখনো অনিশ্চিত। পাকিস্তান জানুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি আয়োজনের চেষ্টা করছে, তবে সূচি চূড়ান্ত হয়নি। ফলে এই দুই দলই আপাতত ম্যাচবিহীন তালিকায় রয়েছে, যদিও সিরিজ অনুমোদন পেলেই সেই চিত্র পাল্টে যেতে পারে।

Previous Post

‘প্রতিবাদ করুন, কিন্তু খেলাটা চালিয়ে যান’-ক্লাবগুলোর প্রতি ফারুকের আহ্বান

Next Post

১৩৫ টাকায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ

Related Posts

হোম অব ক্রিকেটের ২০০
বিশেষ প্রতিবেদন

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

5
মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

5
নাসুমের ৫ উইকেট শিকারের দিনে ডুবল নোয়াখালী
বিশেষ প্রতিবেদন

বিপিএলে বকেয়া বিতর্ক, নাসুমের অভিযোগে নতুন মোড়

8
Next Post
১৩৫ টাকায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ

১৩৫ টাকায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ

Discussion about this post

সর্বশেষ..

হোম অব ক্রিকেটের ২০০

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

by cricbdadmin
0
5

আসন্ন বাংলাদেশ–পাকিস্তান টেস্ট সিরিজ সামনে রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানিয়েছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার বিনামূল্যে মাঠে...

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

by cricbdadmin
0
5

আইসিসির বার্ষিক হালনাগাদে বড় কোনো নাটকীয় পরিবর্তন না এলেও বাংলাদেশের জন্য খবরটি ইতিবাচক। সামান্য পয়েন্ট বৃদ্ধি, সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলের পতন-এই...

নাসুমের ৫ উইকেট শিকারের দিনে ডুবল নোয়াখালী

বিপিএলে বকেয়া বিতর্ক, নাসুমের অভিযোগে নতুন মোড়

by cricbdadmin
0
8

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এবার বিষয়টি আবারও আলোচনায় এসেছে জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদের...

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

by cricbdadmin
0
9

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গন থেকেও উঠছে প্রতিবাদের আওয়াজ। জাতীয় দলের ক্রিকেটার...

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

by cricbdadmin
0
3

৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজই আপাতত জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। গুঞ্জনকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD