Wednesday, July 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশের ভারত সফর নিয়ে শঙ্কা!

November 18, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ নারী দলের ভারত সফর ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ডিসেম্বরের মাঝামাঝি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও ভারতের সরকারি অনুমোদন না মেলায় সিরিজটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পুরুষ দলের পর নারী দল নিয়েও ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এ সফরটি ছিল বাংলাদেশের মেয়েদের জন্য বিশেষ গুরুত্বের। ২০১৩ সালের এপ্রিলের পর এবারই প্রথম ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরের সুযোগ তৈরি হয়েছিল। নিগার সুলতানা জ্যোতিদের কাছে তাই এক যুগের আক্ষেপ ঘোচানোর সুবর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছিল এ সিরিজকে। এর মধ্যেই গত কয়েক বছরে বাংলাদেশ ভারতের বিপক্ষে বেশ কিছু সিরিজ খেললেও ভারতের মাটিতে দীর্ঘদিন ধরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি।

এমন সময়ে সিরিজটি আইসিসির ভবিষ্যৎ সূচির অংশ হলেও তা বাস্তবায়ন নিয়ে সংশয় আরও ঘনীভূত হয়েছে। কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা ক্রিকবাজকে বলেছিলেন, সূচি এখনো চূড়ান্ত না হলেও খসড়া অনুযায়ী ১৪–১৫ ডিসেম্বরের দিকে ভারত সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বিসিবি স্বাগতিক বোর্ডকে সেই তারিখেই সূচি চূড়ান্ত করার অনুরোধও জানায়।

কিন্তু হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের একজন কর্মকর্তা জানান, সিরিজটির জন্য এখনো ভারত সরকারের অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন না মিললে বিকল্প আরেকটি সিরিজ আয়োজনেরও ইঙ্গিত দিয়েছে তারা। সরকারি অনুমতি না পাওয়াই যেন এখন দুই দেশের নারী সিরিজের প্রধান অন্তরায়।

এর আগেও একই কারণে স্থগিত হতে হয়েছে বড় একটি সিরিজ। গত আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল বিরাট কোহলি–রোহিত শর্মাদের ভারতীয় পুরুষ দলের। কিন্তু সরকারি অনুমতি না পাওয়ায় সিরিজটি স্থগিত করা হয়। নতুন সূচি অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে সেই সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই যদিও বাংলাদেশ সফরে এসেছে ভারত ফুটবল দল, কিন্তু ক্রিকেটে পরিস্থিতি এখনো অনিশ্চিত।

সব মিলিয়ে ভারত সরকারের অনুমোদন না মেলায় বাংলাদেশ নারী দলের ডিসেম্বরের সফরটি শঙ্কার দোলাচলে। গত বছর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত। তারও আগে ২০২৩ সালে মিরপুরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল ভারতীয় নারীরা। এবার সেই ধারাবাহিকতা ভেঙে যেতে পারে সরকারিভাবে অনুমতি না মিললে—যার প্রতীক্ষাতেই এখন দুই দেশের ক্রিকেট বোর্ড।

Previous Post

জাতীয় লিগে ঝড় তানজিদ, জিতল রংপুর-ময়মনসিংহ

Next Post

সেমির দোরগোড়ায় বাংলাদেশ

Related Posts

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
অনান্য খেলা

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

6
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি
বিশেষ প্রতিবেদন

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

9
আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান
বিশেষ প্রতিবেদন

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

7
Next Post
সেমির দোরগোড়ায় বাংলাদেশ

সেমির দোরগোড়ায় বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

by cricbdadmin
0
6

ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত দুই গোলের ধাক্কায় কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। কিন্তু শেষ ১৫ মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন...

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

by cricbdadmin
0
9

দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে স্থগিত হয়ে যাওয়া দ্বিপাক্ষিক...

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

by cricbdadmin
0
7

এক সময় নতুন এক ক্রিকেট শক্তির উত্থানের প্রতীক ছিলেন তিনি। প্রতিপক্ষের ব্যাটসম্যানকে চাপে ফেলা সেই বাঁহাতি পেসার এবার হেরে গেলেন...

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

by cricbdadmin
0
7

৬৯ রানে ৮ উইকেট। সেখান থেকে সাধারণত কোনো দল ম্যাচে টিকে থাকার স্বপ্নই দেখে না। কিন্তু হারারের মাঠে জিম্বাবুয়ে শুধু...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

রেকর্ড গড়েও আক্ষেপ নাহিদ রানার

by cricbdadmin
0
3

টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD