Tuesday, April 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বয়সভিত্তিক ক্রিকেটেই নজর আসিফ আকবরের

October 30, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
গান থেকে ক্রিকেট বোর্ডে: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দরজায় নতুন হাওয়া বইছে। সভাপতি ছাড়া প্রায় সব পদেই এসেছে পরিবর্তন, যোগ হয়েছে নতুন মুখ, ফিরেছেন পুরোনো অভিজ্ঞরাও। ৬ অক্টোবরের নির্বাচনের পর বিসিবির নেতৃত্বে আবারও এসেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

তার সঙ্গে বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট ও আবদুর রাজ্জাকের মতো প্রাক্তন ক্রিকেটাররা। আর এই নবগঠিত পর্ষদের এক অভিনব সংযোজন সংগীতশিল্পী আসিফ আকবর-যিনি এবার ক্রিকেট প্রশাসনের নতুন ভূমিকায়।

১২ বছর ধরে বিসিবির সভাপতির দায়িত্ব পালন শেষে গত বছর পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। এরপরের সময়টা ছিল অস্থিরতা ও নেতৃত্ব পরিবর্তনের। ২০২৪ সালের আগস্টে সভাপতি হন ফারুক আহমেদ, কিন্তু এ বছরের মে মাসে তাঁর স্থলাভিষিক্ত হন বুলবুল। সর্বশেষ নির্বাচনের পরও তিনিই দায়িত্বে আছেন, সহসভাপতি হয়েছেন ফারুক ও মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এই পরিবর্তনের মধ্যেই বিসিবিতে পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন গায়ক আসিফ আকবর। তাঁর হাতে এখন দেশের বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব।

আজ বৃহস্পতিবার সকালে মিরপুরে বিসিবি কার্যালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন আসিফ। দীর্ঘ ২২ বছর পর প্রিয় মাঠে ফিরে স্মৃতিময় হয়ে উঠলেন তিনি। হাসিমুখে বললেন, ‘আমি ভাগ্যবান যে বুলবুল ভাইয়ের সঙ্গে খেলেছি, ছোটবেলা থেকেই তাঁকে দেখেছি মাঠে। নান্নু ভাই, ফারুক ভাইরা আমাদের অনুপ্রেরণা ছিলেন। আজ তাদের সঙ্গে এক বোর্ডে কাজ করতে পারব-এটা আমার জন্য গর্বের।’

তবে আসিফের দৃষ্টি শুধু স্মৃতিতে নয়, ভবিষ্যতের প্রতিও। সাবেক ক্রিকেটারদের বিসিবিতে আগমনকে তিনি দেশের ক্রিকেটের জন্য আশার বার্তা হিসেবেই দেখছেন, ‘এখন বোর্ডে ক্রিকেটাররা এসেছে-রাজ্জাক, পাইলট ভাই আছে। ট্যাকটিকাল দিকগুলো উন্নত হবে। আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের হয়ে ক্রিকেটাররা সিদ্ধান্ত নিচ্ছে, এটা দারুণ পরিবর্তন। সংগঠক ও খেলোয়াড়দের সমন্বয় হলে ক্রিকেটে নতুন জোয়ার আসবে।’

বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পাওয়া প্রসঙ্গে আসিফের চোখে ঝিলিক দেখা গেল। তরুণ প্রজন্মের প্রতি তার অনুরাগ লুকোনো নয়। বললেন, ‘বাচ্চাদের সঙ্গে কাজ করা মানেই ভবিষ্যতের সঙ্গে কাজ করা। আমার গানের ক্যারিয়ারেও দেখবেন, সব সময় তরুণ শিল্পী ও পরিচালকদের সঙ্গে কাজ করেছি। সেটা আমাকে তারুণ্য দিয়েছে। ক্রিকেটেও তরুণদের নিয়েই আমি কাজ করতে চাই।’

ভারতের ক্রিকেট কাঠামোর উদাহরণ টেনে তিনি বলেন, ‘ভারতের পাইপলাইন এত শক্তিশালী যে এক জায়গার জন্য চার-পাঁচজন ক্রিকেটার প্রস্তুত থাকে। আমাদেরও সেই জায়গায় পৌঁছাতে হবে। বয়সভিত্তিক ক্রিকেট সেই ভিত্তিই তৈরি করে দেয়। এক জায়গায় মাত্র একজন নয়, চার-পাঁচজন প্রস্তুত থাকলে প্রতিযোগিতা বাড়বে, পারফরম্যান্সও উন্নত হবে।’

বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে ধারাবাহিকতা ও বিকল্প খেলোয়াড় তৈরির ঘাটতি। সেই জায়গাতেই আসিফ আকবর কাজ করতে চান সবচেয়ে বেশি, ‘বাচ্চারাই দেশের ভবিষ্যৎ। বয়সভিত্তিক পর্যায়ে যারা কাজ করেন, তাঁরাই আগামী প্রজন্ম গড়ে তোলেন। ভালো একটা দায়িত্ব পেয়েছি-চেষ্টা করব সেটা যথাযথভাবে পালন করতে।’

Previous Post

২২ বছর পর মিরপুরে-গানের জগত থেকে ক্রিকেট বোর্ডে আসিফ

Next Post

হোয়াইটওয়াশ এড়াতে শেষ লড়াইয়ে বাংলাদেশ

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
ক্রিকেট সাফারি

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

3
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

9
সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

9
Next Post
হোয়াইটওয়াশ এড়াতে শেষ লড়াইয়ে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়াতে শেষ লড়াইয়ে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ৭ এপ্রিলের সিদ্ধান্ত দিয়ে। সেদিন জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

by cricbdadmin
0
9

সিরিজ বাঁচানোর ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

by cricbdadmin
0
9

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে এক রোমাঞ্চকর লড়াইয়ের জন্ম দেয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দল। পুরো ম্যাচজুড়ে ছিল...

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড

by cricbdadmin
0
4

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন একাই ম্যাচের গল্প লিখলেন নাহিদ রানা। গতি আর আগ্রাসনের মিশেলে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে...

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

by cricbdadmin
0
8

মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও দিনটি আলাদা তাৎপর্য নিয়ে এসেছে লিটন কুমার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD