Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রিশাদের বিশ্বাস, ‘বাংলাদেশ শিগগিরই ঘুরে দাঁড়াবে’

October 14, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
রিশাদের বিশ্বাস, ‘বাংলাদেশ শিগগিরই ঘুরে দাঁড়াবে’
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরপর দুই ম্যাচে হেরে সিরিজ আগেই হারিয়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া টাইগাররা। এমন সময়ে দলের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের কণ্ঠে ভেসে উঠেছে দৃঢ়তা, আত্মবিশ্বাস আর নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়।

আবুধাবিতে সিরিজের তৃতীয় ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিশাদ বলেন, ‘আসলে শেষ ম্যাচটা, যেহেতু ২ ম্যাচ হেরেছি, আমাদের সবার প্ল্যান এখন শেষ ম্যাচ জিতে দেশে ফিরে পরের সিরিজে কীভাবে ভালো করা যায় সেটা দেখা।” তরুণ এই স্পিনার জানিয়ে দেন-হাল ছাড়তে রাজি নন কেউই।

বাংলাদেশ দলের দীর্ঘদিনের ব্যাটিং সমস্যা আবারও সামনে এসেছে আফগানিস্তান সিরিজে। মাঝের ওভারে উইকেট হারিয়ে বারবার চাপে পড়ছে দল। এ প্রসঙ্গে রিশাদ বলেন, ‘খারাপ দল ভালো দল না আসলে। আমরা সবাই ভুল করেছি। দল হিসেবে খারাপ সময় যাচ্ছে। আলোচনা হচ্ছে দলে কীভাবে এটা নিয়ে কাজ করব, কীভাবে সামনের দিকে যাচ্ছি। সবাই সবার দিক থেকে ১১০% দিচ্ছে। আশা করছি এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসব।’

প্রতিপক্ষের শক্তি নয়, নিজের ভুল নিয়েই ভাবছেন রিশাদ, ‘প্রতিপক্ষের বোলার কেমন করছে সেটা আমাদের ভাবার বিষয় না। সবাই একটু একটু ভুল করছি দল হিসেবে। চেষ্টা করছি ভুলটা কীভাবে রিকোভার করা যায়। আশা করছি তাড়াতাড়ি ফিরে আসব।’

সাম্প্রতিক সময়ে একাধিক সিনিয়র ক্রিকেটারের ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর বাংলাদেশ দল কিছুটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সময়টাকে নতুন যাত্রার শুরু হিসেবে দেখছেন রিশাদ, ‘আসলে এটা নিয়ে সেরকম কিছু বলার নেই। একটা নিউ জার্নিতে যাচ্ছি। এই সময়ে সবার সাপোর্ট বা বিশ্বাস থাকলে বেটার কিছু করব ইনশাআল্লাহ।’

বর্তমান ব্যর্থতাকে তিনি দেখছেন শেখার অংশ হিসেবে, ‘হতে পারে এখন ব্যাকফুটে আছি। সামনে ভালো কিছু করার জন্য লার্নিং প্রসেস হতে পারে। সামনে অনেক খেলা আছে, বিশ্বকাপ আছে। ম্যাচ ধরে ধরে চিন্তা করছি। সবাই চেষ্টা করছে সবার জায়গা থেকে ১০০% দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আশা করা যায়, খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা বের হয়ে আসব।’

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণ নিয়েও রয়েছে শঙ্কা, তবে রিশাদ তাতে বিচলিত নন, ‘আমরা এতকিছু চিন্তা করছি না। সবার ১০০% বিশ্বাস আছে আমরা সরাসরি বিশ্বকাপে খেলব ইনশাআল্লাহ। বড় দল ছোট দল চিন্তা করছি না। আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যেদিন একসাথে ক্লিক করবে, ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ।’

শেষ ম্যাচে মাঠে নামার আগে রিশাদের এই আত্মবিশ্বাসই এখন দলের ভরসা। তিনি বলেন, ‘এটা তো কোচিং স্টাফের ব্যাপার। কোচরা আলোচনা করছেন। আমরা সবাই চেষ্টা করছি নিজেদের সেরাটা দিতে, ভুলগুলো ঠিক করতে। সামনে কীভাবে ভালো করা যায়, সেই ভাবনাতেই আছি।’

আজ ১৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় আবুধাবিতে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি। সিরিজে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে আছে আফগানিস্তান। তবে টাইগারদের একটাই লক্ষ্য-রিশাদের মতোই প্রত্যয়ে ভর করে জয় নিয়ে দেশে ফেরা।

Previous Post

হোয়াইটওয়াশের মুখে বাংলাদেশ, শেষ ভরসায় মাঠে মিরাজের দল

Next Post

সেমির নায়ক সাকিব, ফাইনালে সাকিবের একার লড়াই!

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

2
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
সেমির নায়ক সাকিব, ফাইনালে সাকিবের একার লড়াই!

সেমির নায়ক সাকিব, ফাইনালে সাকিবের একার লড়াই!

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD