Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হোয়াইটওয়াশের মুখে বাংলাদেশ, শেষ ভরসায় মাঠে মিরাজের দল

October 14, 2025
in ব্রেকিং নিউজ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
হোয়াইটওয়াশের মুখে বাংলাদেশ, শেষ ভরসায় মাঠে মিরাজের দল
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াই নয়, এখন বাংলাদেশের লক্ষ্য কেবলই সম্মান রক্ষা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

প্রথম ম্যাচে ৫ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৮১ রানের হারে সিরিজ আগেই হাতছাড়া করেছে বাংলাদেশ। এখন বাকি শুধু একটিই কাজ- হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো।

টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আফগানদের ৩–০ ব্যবধানে হারানোর পর আত্মবিশ্বাসে ভরপুর ছিল টাইগাররা। কিন্তু ওয়ানডে ফরম্যাটে এসে যেন হারিয়ে গেছে সেই ছন্দ, থমকে গেছে ব্যাটারদের রান তোলার ধারা।

প্রথম দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে বাংলাদেশ। টপ অর্ডার বারবার ভেঙে পড়ছে, মাঝের সারিতে আসছে না কোনো বড় জুটি। বলার অপেক্ষা রাখে না, দায়িত্ববোধের ঘাটতিই দলের পতনের অন্যতম কারণ।

ওয়ানডেতে সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশ এখন বড় সংকটে। গত ১১ ম্যাচের মধ্যে ১০টিতেই হারের মুখ দেখেছে দলটি। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচে সেই ধারাই অব্যাহত। টি-টোয়েন্টিতে ভাগ্য সহায় ছিল, কিন্তু ওয়ানডে ফরম্যাটে কোনো ‘লাকি এস্কেপ’ কাজ করছে না। প্রতিপক্ষের স্পিন আক্রমণের সামনে ধারাবাহিকভাবে ধসে পড়ছে ব্যাটিং লাইনআপ।

এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি লড়াই হয়েছে ২১ বার। বাংলাদেশ জিতেছে ১১ ম্যাচে, আফগানিস্তান ১০ ম্যাচে।

বাংলাদেশ-আফগানিস্তান

তৃতীয় ওয়ানডে

সরাসরি, সন্ধ্যা ৬টা

টি স্পোর্টস, নাগরিক টিভি

Previous Post

রেকর্ড রান নিয়েও শেষ ওভারে স্বপ্ন ভাঙল বাংলাদেশের

Next Post

রিশাদের বিশ্বাস, ‘বাংলাদেশ শিগগিরই ঘুরে দাঁড়াবে’

Related Posts

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

5
Next Post
রিশাদের বিশ্বাস, ‘বাংলাদেশ শিগগিরই ঘুরে দাঁড়াবে’

রিশাদের বিশ্বাস, ‘বাংলাদেশ শিগগিরই ঘুরে দাঁড়াবে’

Discussion about this post

সর্বশেষ..

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

by cricbdadmin
0
10

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ববধানে আয়োজিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD