Wednesday, May 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ইতিহাস ভারতের পক্ষে, চমক দেখাতে প্রস্তুত পাকিস্তান

September 14, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ইতিহাস ভারতের পক্ষে, চমক দেখাতে প্রস্তুত পাকিস্তান
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

অবশেষে এল সেই দিন, যেটির জন্য অপেক্ষায় ছিলেন কোটি ক্রিকেটপ্রেমী। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। শুরু থেকেই ম্যাচ ঘিরে ছিল তুমুল উত্তেজনা। টসের হাসি হাসলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। তিনি কোনো দ্বিধা না করে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

টুর্নামেন্টে দুই দলই শুরুর ম্যাচে পেয়েছে দাপুটে জয়। পাকিস্তান প্রথম ম্যাচে ওমানকে হারিয়েছে ৯৩ রানে। ১৬০ রানের বড় সংগ্রহ গড়ে নিজেদের বোলিং শক্তির প্রমাণ দিয়েছে তারা। অপরদিকে ভারত আরও স্বচ্ছন্দ জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। মাত্র ৪.৩ ওভারেই ৫৭ রানের লক্ষ্য তাড়া করে ৯ উইকেটে জিতে যায় তারা।

এমন দুর্দান্ত সূচনার পর আজকের লড়াইকে বলা হচ্ছে সেরা চারে ওঠার দ্বার খুলে দেওয়ার ম্যাচ। যে দল জিতবে, তারাই এগিয়ে যাবে পরবর্তী রাউন্ডে।

একাদশ নিয়ে ম্যাচের আগে জল্পনা ছিল বেশ। পাকিস্তান দলে হারিস রউফকে নামানোর আভাস শোনা গিয়েছিল বিভিন্ন মাধ্যমে। তবে শেষ পর্যন্ত পরিবর্তন হয়নি, প্রথম ম্যাচের দল নিয়েই মাঠে নেমেছে তারা। ভারতও একই পথে হেঁটেছে।

টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি ইতিহাস ভারতের পক্ষেই ভারী। এখন পর্যন্ত ১৩টি ম্যাচে ১০ বার জয়ী হয়েছে ভারত। সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ৬ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল রোহিত শর্মার দল। সেই স্মৃতি থেকেই হয়তো ভারত আত্মবিশ্বাসী। তবে পাকিস্তানও এবার প্রমাণ করতে চায়, তারা চাপ সামলাতে পারে এবং বড় মঞ্চে জয় ছিনিয়ে নিতে সক্ষম।

দুই দলের একাদশ

ভারত

অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সাঞ্জু স্যামসন, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা।

পাকিস্তান

শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আলী আগা, হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।

Previous Post

সাব্বিরের পুরোনো ম্যাজিক, মাহফিজুলের দুর্দান্ত অভিষেক

Next Post

পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, কিন্তু সৌজন্যবোধে উত্তপ্ত ম্যাচ-পরবর্তী পরিস্থিতি

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, কিন্তু সৌজন্যবোধে উত্তপ্ত ম্যাচ-পরবর্তী পরিস্থিতি

পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, কিন্তু সৌজন্যবোধে উত্তপ্ত ম্যাচ-পরবর্তী পরিস্থিতি

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD