Monday, May 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দুই যুগ পর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০-এর নিচে অলআউট

April 20, 2025
in লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
দুই যুগ পর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০-এর নিচে অলআউট
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

২০০১ সালের পর ঘরের মাঠে আবারও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়লো বাংলাদেশ। আজ সিলেটে, একেবারেই দায়িত্বহীন ব্যাটিংয়ের প্রদর্শনীতে মাত্র ১৯১ রানেই গুটিয়ে গেছে টাইগারদের ইনিংস।

টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ দল দিনের শুরুতে খানিকটা ধৈর্যের পরিচয় দিলেও সেটা বেশিক্ষণ টেকেনি। ওপেনার সাদমান ইসলাম (১২) ও মাহমুদুল হাসান জয় (১৪) ফেরেন খুব কাছাকাছি সময়ে, দলীয় স্কোর তখন মাত্র ৩০ পেরিয়েছে।

এরপর নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক দলের হাল ধরেন। লাঞ্চের আগেই ৫২ রানের কার্যকর জুটি গড়ে কিছুটা স্থিতি আনেন তারা। শান্ত ৪০ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে রাখেন মুমিনুল।

দ্বিতীয় সেশনে বাংলাদেশের ইনিংস ছন্নছাড়া রূপ নেয়। শান্তর বিদায়ের পর হতাশ করেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাত্র ৪ রান করে আউট হন তিনি। অপরপ্রান্তে লড়াই চালিয়ে যান মুমিনুল হক, তুলে নেন নিজের ২২তম টেস্ট অর্ধশতক, শেষ পর্যন্ত ৫৬ রান করে আউট হন মিড উইকেটে ক্যাচ দিয়ে। মেহেদি হাসান মিরাজ আউট হন মাত্র ১ রান করে, আর জাকের আলি ২৯ রান করলেও ইনিংস লম্বা করতে পারেননি।

অষ্টম উইকেট জুটিতে জাকের আলি ও হাসান মাহমুদ গড়েন ৪১ রানের জুটি। তবে হাসান ফিরেন ১৯ রান করে। এরপর আর কেউ দাঁড়াতে না পারায় মাত্র ১৯১ রানে শেষ হয়ে যায় বাংলাদেশ। ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি নেন ৩টি করে উইকেট। ভিক্টর নিয়াউচি ও ওয়েসলি মাদেভেরে ভাগাভাগি করে নেন ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৬১ ওভারে ১৯১/১০ (জয় ১৪, সাদমান ১২, মুমিনুল ৫৬, শান্ত ৪০, মুশফিক ৪, জাকের ২৮, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, খালেদ ৪*, নাহিদ ০; এনগারাভা ১৪-২-৩৭-০, মুজারাবানি ১৯-৪-৫০-৩, নিয়াউচি ১৫-২-৭৪-২, মাধেভেরে ৩-২-২-২, মাসাকাদজা ১০-৪-২১-৩)

Previous Post

শেষের ব্যর্থতায় ধস, রূপগঞ্জ থামল ২২৩ রানে

Next Post

শুরুর জ্বলে ওঠা, শেষের ছন্দপতন

Related Posts

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি
বিশেষ প্রতিবেদন

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

4
মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

6
বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

10
Next Post
শুরুর জ্বলে ওঠা, শেষের ছন্দপতন

শুরুর জ্বলে ওঠা, শেষের ছন্দপতন

Discussion about this post

সর্বশেষ..

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগে আজ ছিল ব্যাটারদের উৎসব। আকাশে বারবার বৃষ্টি এলেও মাঠে থামেনি রানের স্রোত। কখনও ছক্কার ঝড়, কখনও নাটকীয়...

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

by cricbdadmin
0
6

মিরপুর টেস্টে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ৩৮৬...

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় জয়ের স্বপ্ন দেখছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুটাও হয়েছিল দারুণ। দুই ওপেনারের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ম্যাচের...

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন জয়ের লক্ষ্যে মাঠে নেমে দারুণ সূচনা পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শুরু আর...

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

by cricbdadmin
0
2

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে আজ দারুণভাবে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD