Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবি থেকে পাপন আউট, নতুন সভাপতি ফারুক

August 21, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবি থেকে পাপন আউট, নতুন সভাপতি ফারুক
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

অবশেষে গুঞ্জন সত্য হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক ও নির্বাচক ফারুক আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে বিসিবির বোর্ড মিটিং এই সিদ্ধান্ত এসেছে।

এরমধ্য দিয়ে বিসিবিতে পাপনের এক যুগের অধ্যায় শেষ হলো। নানা কারণে সমালোচিত পাপন এবার সরে দাঁড়াতে বাধ্য হলেন। সেই ২০১২ সালে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে বিসিবিতে আসেন তিনি। ২০১৩ সালের অক্টোবরে নির্বাচিত হন। তারপর আরও দুইবার বিসিবি সভাপতি নির্বাচিত হন।

২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বিসিবির সভাপতি পদে থাকার কথা ছিল পাপনের। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর তাকেও পদত্যাগ করতে হলো।

সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ এর আগে দুই মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক ছিলেন। প্রথম মেয়াদে ২০০৩ থেকে ২০০৭ সাল ও দ্বিতীয় মেয়াদে ২০১৩ থেকে ২০১৬ সাল অব্দি ছিলেন। দ্বিতীয় মেয়াদে পদত্যাগ করে বিদায় নেন তিনি।

ফারুক আহমেদ বিসিবির পরিচালক পদে ছিলেন না। এ কারণে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে মনোনীত করে পরিচালক হিসেবে আনা হলো বিসিবিতে। তারপরই বিসিবি পরিচালকদের ভোটে সভাপতি হলেন।

বাদ দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবিতে পরিচালক হিসেবে আসা জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববি। জালাল ইউনুস স্বেচ্ছায় পদত্যাগ করলেও ববিকে অব্যাহতি দেওয়া হয়।

আজ ক্রীড়া মন্ত্রণালয়ে বহুল আলোচিত বিসিবি সভয়ে যোগ দেন আট পরিচালক- মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, কাজী ইনাম আহমেদ, সাইফুল আলম স্বপন, ইফতেখার রহমান মিঠু, সালাউদ্দিন চৌধুরী ও ফাহিম সিনহা। তাদের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ম‌নোনীত নতুন দুই পরিচালক ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম।

সভায় ছিলেন না বর্তমান পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির, গাজী গোলাম মতুর্জা, শেখ সোহেলসহ ১৩ পরিচালক। তারা পরের দুটি সভায় না থাক‌লে পরিচালক পদ বাতিল হবে।

এ অবস্থায় আইসিসি ও বি‌সিবি গঠনতন্ত্র মেনেই বিসি‌বি পুনর্গঠন প্রক্রিয়া।

Tags: BCBক্রিকেট
Previous Post

বাংলাদেশে হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ

Next Post

‘আমি এক দিনও ক্রিকেটের বাইরে ছিলাম না’

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
‘আমি এক দিনও ক্রিকেটের বাইরে ছিলাম না’

‘আমি এক দিনও ক্রিকেটের বাইরে ছিলাম না’

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD