Saturday, June 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্যাটসম্যানরা ব্যর্থ, হার দেখলো বাংলাদেশ

September 5, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ব্যাটসম্যানরা ব্যর্থ, হার দেখলো বাংলাদেশ
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

আগের দুই ম্যাচে ভরাডুবি হয়েছে তাদের। তেমন লড়তেই পারেনি নিউজিল্যান্ড। অনায়াস জয়ে দুই ম্যাচ আগেই সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু সেই সুযোগ পায়নি টাইগাররা। রোববার সিরিজের তৃতীয় ম্যাচে নিজেদের সেই ফাঁদে শেষ মাহমুদউল্লাহ রিয়াদের দল। ৫২ রানের বড় জয়ে ম্যাচ জিতে সিরিজের উত্তেজনা টিকিয়ে রাখল কিউইরা।

মিরপুরের শেরেবাংলায় এদিন টস ভাগ্যটাও ছিল নিউজিল্যান্ডের। শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টম লাথাম। তার সেই পরিকল্পনাটা ভুল ছিল না। কিউইরা ২০ ওভারে ৫ উইকেটেই করে ১২৮ রান। জবাব দিতে নেমে হতাশ করেন ব্যাটসম্যানরা। প্রতিপক্ষের বোলিং আক্রমণের সামনে চেনা গেলো না সাকিব আল হাসান-মাহমুদউল্লাহদের। দল অলআউট ১৯.৪ ওভারে ৭৬ রানে। টি-টুয়েন্টিতে এটি যৌথভাবে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ৭০, ৭৬, ৭৬, ৭৮-এই ফরম্যাটে বাংলাদেশের সর্বনিম্ন চারটি স্কোরই নিউজিল্যান্ডের বিপক্ষে।

এর আগে দিনের আলোতে বেশ ভাল বল করেছেন টাইগাররা বোলাররা। তাদের যা একটু ভুগিয়েছেন টম ব্লান্ডেল ও হেনরি নিকলস। ষষ্ঠ উইকেটে দারুণ এক জুটিতে নিউজিল্যান্ডকে লড়াইয়ের পুঁজি এনে দেন তারা। ৫৫ বলে দুই জনে গড়েন ৬৬ রানের জুটি।

৬২ রানে ৫ উইকেট হারায়। তারপরই কিউইদের পথ দেখান তারা। ৩০ বলে তিন চারে ৩০ রান করেন ব্লান্ডেল। ২৯ বলে তিন চারে ৩৬ রান নিকলসের।

পেসার মোহাম্মদ সাইফউদ্দিন নেন ২ উইকেট। চার ওভারে ২৯ রান দিয়ে মুস্তাফিজুর রহমান নেন ১ উইকেট।

জবাবে নেমে ব্যাটসম্যানরা ফ্লপ। টাইগারদের হয়ে যা একটু লড়াই করলেন মুশফিকুর রহিম। অন্যরা সঙ্গও দেননি তাকে। শূন্য রানে ফেরেন দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান ও আফিফ হোসেন। দুবার করে জোড়া উইকেট হারায় দল। শেষ অব্দি মুশফিক অপরাজিত ২০ রানে। মুশফিক ছাড়া মাত্র দুই জন ব্যাটসম্যান দুই অংঙ্ক ছাড়িয়ে যান।

সফল নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১২৮/৫ (অ্যালেন ১৫, রবীন্দ্র ২০, ইয়াং ২০, ডি গ্র্যান্ডহোম ০, ল্যাথাম ৫, নিকোলস ৩৬*, ব্লান্ডেল ৩০*; মেহেদি ৪-০-২৭-১, নাসুম ২-০-১০, মুস্তাফিজ ৪-১-২৯-১, সাকিব ৪-০-২৪-০, সাইফ ৪-০-২৮-২, মাহমুদউল্লাহ ২-০-১০-১)।

বাংলাদেশ: ১৯.৪ ওভারে ৭৬/১০ (নাঈম ১৩, লিটন ১৫, মেহেদি ১, সাকিব ০, মুশফিক ২০*, , মাহমুদউল্লাহ ৩, আফিফ ০, সোহান ৮, সাইফ ৮, নাসুম ১, মুস্তাফিজ ; ডাফি ৪-০-১৪-০, এজাজ ৪-০-১৬-৪, ম্যাকনকি ৪-০-১৫-৩, রবীন্দ্র ৪-০-১৩-১, কুগেলাইন ৩-০-১৪-১, ডি গ্র্যান্ডহোম ০.৪-০-২-১)।

ফল: নিউজিল্যান্ড ৫২ রানে জয়ী।

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে।
ম্যাচসেরা: এজাজ প্যাটেল।

Previous Post

সোহানেই আস্থা, মিথ্যে হলো কোচের কথা

Next Post

টি-টুয়েন্টিতে কিপিং করতে চান না মুশফিক!

Related Posts

মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ শিবিরে পরিবর্তনের হাওয়া!

8
রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

2
রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

5
Next Post
রফিকের ব্যাটিং ঝড়ে জিতল শহীদ মুস্তাক একাদশ

টি-টুয়েন্টিতে কিপিং করতে চান না মুশফিক!

Discussion about this post

সর্বশেষ..

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ শিবিরে পরিবর্তনের হাওয়া!

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল যখন প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নিশ্চিত হয়েছে গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারের অনুপস্থিতি।...

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

by cricbdadmin
0
2

স্কোরবোর্ড বলবে, বাংলাদেশ হেরেছে ৭ রানে। সিরিজের হিসাব বলবে, এক ম্যাচ আগেই ট্রফি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। কিন্তু চট্টগ্রামের দ্বিতীয় টি-টোয়েন্টির...

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
5

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ নতুন বলে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দ্রুত আঘাত হেনে দলীয় ফিফটির আগেই তিন...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ হার এড়াতে বল হাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা কাটিয়ে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে...

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

by cricbdadmin
0
8

কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের পদচারণা খুব বেশি পুরোনো নয়। তবে যারা সুযোগ পেয়েছেন, তাদের অনেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন ইংল্যান্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD