Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ক্যান্ডিতে হতাশার একদিন মুমিনুলদের

April 29, 2021
in লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ক্যান্ডিতে হতাশার একদিন মুমিনুলদের
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বোলাররা শুধু দিনভর বল করে গেলেন। সাফল্য সে তো সোনার হরিণ। হতাশার একদিন মুমিনুল হকদের। অবশ্য সকালে মুদ্রা নিক্ষেপে হেরেই সর্বনাশ। ক্যান্ডির পালেকেল্লে স্টেডিয়াম যে ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য সেটি তো দেখা গেছে প্রথম টেস্টেই। যেখানে রাজত্ব করেছেন ব্যাটসম্যানরা। তাইতো বৃহস্পতিবার এখানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। এরপর বল হাতে সাফল্যের জন্য হন্যি হয়েছে বাংলাদেশের বোলাররা।

দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে তুলেছে ৯০ ওভারে ২৯১ রান। থিরিমান্নে ১৩০ ও ওশাডা ফার্নান্ডো ৪০ রানে অপরাজিত আছেন।

দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নের জুটিই বেশ ভুগিয়েছে। দিনের দ্বিতীয় সেশনে এসে ভাঙে এই জুটি। তার আগে করেন ২০৯ রান। করুনারত্নে ও থিরিমান্নের এটি টানা তৃতীয় শতরানের উদ্বোধনী জুটি। টেস্ট ইতিহাসে এই কীর্তি গড়া একাদশ জুটি দু’জন। শ্রীলঙ্কার পেক্ষ প্রথম।

প্রথম টেস্টে ২৪৪ রানের ইনিংসের পর এবারও সেঞ্চুরি করুনারত্নের ব্যাটে। দ্বাদশ টেস্ট সেঞ্চুরি তুলে নেন। একইসঙ্গে এদিন ৫ হাজার টেস্ট রানের মাইলফলকে পা রাখেন। তিনি দশম শ্রীলঙ্কান ব্যাটসম্যান এই কীর্তি করলেন। থিরিমান্নে তুলে নেন তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি।

অবশ্য নিজের ২৮ রানে ক্যাচ দিয়ে ফিরতে পারতেন করুনারত্নে। কিন্তু তাসকিন আহমেদের বলে প্রথমে মিস করেন অধিনায়ক মুমিনুল হক। দুই বল পরই স্লিপে সহজ ক্যাচ ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। জীবন পেয়ে শতক তুললেন লঙ্কান ক্যাপ্টেন।

বৃহস্পতিবার পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে করুণারত্নে ও থিরিমান্নের জুটি ২০০ স্পর্শ করেন তৃতীয় সেশনে। বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে এটিই প্রথম ডাবল সেঞ্চুরি শ্রীলঙ্কার। একইসঙ্গে দুজন ছাড়িয়ে গেছেন প্রায় ২০ বছর আগের রেকর্ড। ২০০১ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ১৪৪ রানের জুটি গড়েছিলেন সনাৎ জয়াসুরিয়া ও মারভান আতাপাত্তু। এটিই এতোদিন ছিল বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটির সেরা।

করুণারত্নে ও থিরিমান্নে জুটি গড়েছেন আরেকটি কীর্তি। এনিয়ে টানা তিন ইনিংসে শতরানের জুটি পেলেন দু’জন। একই উদ্বোধনী জুটিতে টানা তিন শতরানের রেকর্ড টেস্ট ইতিহাসে আছে মাত্র ১১ জুটির। শ্রীলঙ্কার হয়ে তারাই প্রথম গড়লেন এই রেকর্ড।

করুণারত্নে ফেরেন ১৯০ বলে ১১৮ রানে। বাংলাদেশের হয়ে অভিষেক টেস্ট খেলতে নামা পেসার শরিফুল ইসলাম তার উইকেট তুলে নেন।

সংক্ষিপ্ত স্কোর- শ্রীলঙ্কা ৯০ ওভারে ২৯১/১ (থিরিমান্নে ১৩১*, ওশাডা ৪০*; শরিফুল ১/৫২) #প্রথম দিন শেষে

Previous Post

জয়াসুরিয়া-আতাপাত্তুর রেকর্ড মুছলেন করুণারত্নে-থিরিমান্নে

Next Post

‘মিশন অক্সিজেন’-কে ১ কোটি রুপি দিলেন শচীন

Related Posts

এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

0
একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প
বিশেষ প্রতিবেদন

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

10
কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে
বিশেষ প্রতিবেদন

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

5
Next Post
শচীন রমেশ টেন্ডুলকার

‘মিশন অক্সিজেন’-কে ১ কোটি রুপি দিলেন শচীন

Discussion about this post

সর্বশেষ..

এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

by cricbdadmin
0
0

মেহেদি হাসান মিরাজ যখন টেলিভিশনের পর্দায় বাংলাদেশের ঐতিহাসিক জয় দেখেছিলেন, তখন তার বয়সও আট হয়নি। ২০০৫ সালের কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর...

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে গত রাতে পুরস্কার বিতরণী মঞ্চে যখন তাওহিদ হৃদয়ের হাতে তুলে দেওয়া হলো ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’-এর...

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

by cricbdadmin
0
5

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি নতুন কিছু নয়। তবে অভিষেক ম্যাচেই এমন প্রভাব বিস্তার করার ঘটনা খুব বেশি দেখা...

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
8

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD