Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আক্ষেপ পুষিয়ে নিতে অপেক্ষায় সাকিব

November 6, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
১০০ দিন পর অপেক্ষা ফুরোচ্ছে সাকিবের!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

শ্রীলঙ্কা সফরে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। নিষেধাজ্ঞায় থাকার সময়ই শুরু করেছিলেন প্রস্তুতি। নিজের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সাভারের বিকেএসপিতে করেছেন চার সপ্তাহের নিবিড় অনুশীলন। কিন্তু সফরটা না হওয়ায় থেকে গেছে আক্ষেপ। এমন কী অনুশীলন পর্বটাও ঠিকঠাক শেষ করতে পারেন নি তিনি। তবে এবার সেই আক্ষেপের ইতি টানতে চান সাকিব। বিসিবির টি-টুয়েন্টি টুর্নামেন্টে নিজেকে মেলে ধরার অপেক্ষায় সদ্য ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার হওয়া এই ক্রিকেটার।

নিষেধাজ্ঞা থেকে মুক্ত সাকিব নিজের ইউটিউব চ্যানেলে প্রশ্নোত্তর পর্বে বলেন- অনুশীলনের ঘাটতিটুকু পুষিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

সাকিব আল হাসান বলেন, ‘বিকেএসপির অনুশীলন খুবই ভালো ছিল। সেই ট্রেনিং খুব দরকার ছিল আমার। আরও ১৫-২০ দিন অনুশীলন করার ইচ্ছে ছিল। কিন্তু শ্রীলঙ্কা সিরিজটি হয়নি। তাইতো চলে এসেছি যুক্তরাষ্ট্রে। আরও ১৫-২০ দিন করতে পারলে পরের ১-২ বছরের জন্য পুরোপুরি প্রস্তুতি হয়ে যেত।’

সেই আক্ষেপ পর্ব শেষ করতে চান এই মাসেই। টাইগারদের সেরা অলরাউন্ডার আরও বললেন, ‘যেহেতু সামনে সময় আছে, সামনে একটি ঘরোয়া টুর্নামেন্ট আছে, ওই ১৫-২০ দিনের ট্রেনিংয়ের যে গ্যাপটি ছিল, আমার ধারণা আমি পূরণ করতে পারব।’

নতুন অধ্যায়ে ফেরার পর নিজেকে বিতর্ক মুক্ত রাখার চেষ্টা করবেন সাকিব। এক প্রশ্নের জবাবে জানান, ‘আমার ধারণা কেউই চায় না বিতর্কে জড়াতে। সবাই চায় সচেতন থেকে বিতর্ক এড়াতে। কিন্তু কিছু মানুষকে দিয়ে হয়তো সেটা সবসময় সম্ভব হয় না। সামনে অবশ্যই আরও সতর্ক থাকার চেষ্টা করব যেন একদম বিতর্ক না হয়।’

সব ঠিক থাকলে ৫ দল নিয়ে নভেম্বরের তৃতীয় সপ্তাহে হবে বিসিবির টি-টুয়েন্টি টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটে ফিরবেন সাকিব। তার আগে ফিটনেস টেস্ট দিতে হবে তাকে। যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার রাতে তার দেশে ফেরার কথা সাকিবের। আগামী সোমবার হবে এই তারকার ফিটনেস টেস্ট।

Previous Post

উইকেট নেই সালমার, সুযোগ মিলল না জাহানারার

Next Post

স্বস্তি নিয়ে দেশে ফিরলেন সাকিব

Related Posts

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

3
রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

7
তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

7
Next Post
করোনা মোকাবিলায় সাকিবের ফাউন্ডেশন দিচ্ছে টেস্টিং কিট

স্বস্তি নিয়ে দেশে ফিরলেন সাকিব

Discussion about this post

সর্বশেষ..

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

by cricbdadmin
0
7

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটিং উৎসবের দেখা মিলল বিকেএসপির তিন নম্বর মাঠে। শুরুতে ধাক্কা খেলেও পরে সামিউল বাশির রাতুলের...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট এখন কেবল মাঠের পারফরম্যান্সে নয়, প্রশাসনিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। এই পরিবর্তনের গতিপথ নির্ধারণ করছে বাংলাদেশ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে জয় না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছাপ রেখেছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচের এই সিরিজে একটি...

বড় বদলে পাকিস্তান দল, ফিরলেন শাহীন-বাবর

নাহিদ বনাম আফ্রিদির গতি-যুদ্ধের অপেক্ষা

by cricbdadmin
0
7

টি–টোয়েন্টি আর ওয়ানডের দাপুটে ব্যস্ততা শেষে আবারও ফিরে এসেছে টেস্ট ক্রিকেটের নীরবতা, ধৈর্য আর দীর্ঘ লড়াইয়ের মঞ্চ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD