Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

স্বস্তি নিয়ে দেশে ফিরলেন সাকিব

November 6, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
করোনা মোকাবিলায় সাকিবের ফাউন্ডেশন দিচ্ছে টেস্টিং কিট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গেল মাসের শেষ সপ্তাহে নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে। এরপর কিছুদিন পরিবারের সঙ্গেই ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। শুক্রবার ভোরে ফিরলেন সাকিব আল হাসান। এবার ফেরার সঙ্গে জড়িয়ে আছে অন্যরকম স্বস্তি। এক বছরের নিষেধাজ্ঞা শেষে এখন মুক্ত বিশ্বসেরা এই অলরাউন্ডার!

যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে শুক্রবার ভোর রাতে ঢাকায় এসেছেন সাকিব। বিমানবন্দরে সংবাদকর্মীদের মুখোমুখি হলেন। ভক্তদের ফুলেল শুভেচ্ছাতেও সিক্ত হলেন তিনি।

দেশে ফিরেই সাকিব জানালেন স্বস্তি পাচ্ছেন তিনি। বলেন, ‘আপনাদের দেখে ভালো লাগছে, সবাই আছেন। অবশ্যই এবার যখন দেশে এসেছি, একটা স্বস্তি নিয়ে এসেছি আমি। এর আগে যখন এসেছি, তখন ওরকম স্বস্তিতে ছিলাম না। এখন সে জায়গা থেকে অনেক স্বস্তিতে আছি। এখন আমার দায়িত্ব, সবার এই যে ভালোবাসা, দোয়া ও সমর্থন, এসবের প্রতিদান দেওয়া।’

এবারের ফেরাটা যে অন্যরকম সেটা জানেন। কারণ মাঝে একটা বছর তিনি ছিলেন নিষিদ্ধ। এরমধ্যে ক্রিকেট মাঠেই প্রবেশ নিষিদ্ধ ছিল তার। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন রাখার অপরাধে এক বছর নিষিদ্ধ শেষে মুক্ত সাকিব বলেন, ‘অন্যান্যবার হয়তো কোনো জায়গা থেকে খেলে আসি বা ঘোরা শেষে দেশে ফিরি। এবারও হয়তো কোনো একটা কাজ শেষে এলাম দেশে। কিন্তু এবার যা হলো- মাথার উপর যে চাপ ছিল, সেটা ছেড়ে আসতে পারলাম আমি।’

দেশে ফিরে এবার কোয়ারেন্টিন করতে হচ্ছে না নেগেটিভ সাকিবের। তার জন্য ছাড়ের ব্যবস্থা করেছে বিসিবি। পরীক্ষায় নেগেটিভ হলে আগামী সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সাকিবের ফিটনেস পরীক্ষা।

এর আগে গত সেপ্টেম্বরের শুরুতে চার সপ্তাহ নিবিড়ভাবে কাজ করেন বিকেএসপিতে। কিন্তু বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেলে অক্টোবরের শুরুতে ফের ফিরে যান যুক্তরাষ্ট্রে।

এবার মাঠে ফেরার অপেক্ষা। এ মাসেই বিসিবির টি-টুয়েন্টি টুর্নামেন্টে দেখা যাবে তাকে। সাকিব জানাচ্ছিলেন, ‘আমি তো আশা করব যত তাড়াতাড়ি সম্ভব ফিরতে। তবে তাড়াহুড়ো করতে চাই না। অন্য সবার মতো আমারও সময় প্রয়োজন। আশা করি সময়টা পাব এবং তার ভেতরে নিজেকে ওভারে তৈরি করে নিতে পারব। এক মাসের একটা গ্যাপ গেল, স্বাভাবিকভাবেই আবার বেশ খানিকটা পিছিয়ে গিয়েছি। সময় তাই লাগবে। এই টুর্নামেন্ট শেষ হতে হতে আশা করি আমার পুরো ফিটনেস ফিরে পাব।’

এরইমধ্যে সাকিব ফিরে পেয়েছেন নাম্বার ওয়ান খেতাব। নিষেধাজ্ঞা শেষে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন। এসব নিয়ে ভাবছেন না। এখন নিজেকে ফের প্রমাণ করতে চান তিনি। জানান, ‘আমি তো আসলে কিছু করিনি। যেখানে ছিলাম, ওখানেই আছি। চেষ্টা তো থাকবে প্রতিদিন যেন আরও বেশি উন্নতি করতে পারি।’

সেই পুরনো সাকিবকে দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।

Previous Post

আক্ষেপ পুষিয়ে নিতে অপেক্ষায় সাকিব

Next Post

মুশফিকের কাছে শিখেছেন হৃদয়

Related Posts

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

3
রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

7
তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

7
Next Post
মুশফিকের কাছে শিখেছেন হৃদয়

মুশফিকের কাছে শিখেছেন হৃদয়

Discussion about this post

সর্বশেষ..

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

by cricbdadmin
0
7

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটিং উৎসবের দেখা মিলল বিকেএসপির তিন নম্বর মাঠে। শুরুতে ধাক্কা খেলেও পরে সামিউল বাশির রাতুলের...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট এখন কেবল মাঠের পারফরম্যান্সে নয়, প্রশাসনিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। এই পরিবর্তনের গতিপথ নির্ধারণ করছে বাংলাদেশ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে জয় না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছাপ রেখেছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচের এই সিরিজে একটি...

বড় বদলে পাকিস্তান দল, ফিরলেন শাহীন-বাবর

নাহিদ বনাম আফ্রিদির গতি-যুদ্ধের অপেক্ষা

by cricbdadmin
0
7

টি–টোয়েন্টি আর ওয়ানডের দাপুটে ব্যস্ততা শেষে আবারও ফিরে এসেছে টেস্ট ক্রিকেটের নীরবতা, ধৈর্য আর দীর্ঘ লড়াইয়ের মঞ্চ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD