Tuesday, July 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট চায় বিসিবি

December 28, 2019
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে অনড় বিসিবি
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ বলে কথা। তবে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের মাঠে দুটি টেস্ট খেলতে নতুন বছরে যেতে চাইছে না বাংলাদেশের ক্রিকেটাররা। তেমন তথ্যই দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ অবস্থায় বৃহস্পতিবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘দমবন্ধ একটা পরিবেশে কত দিন থাকা যায়? যাদের সঙ্গে কথা বলেছি ওদের অনেকেই বলেছে যে এত লম্বা সময় থাকতে চায় না পাকিস্তানে। এ কারণে আমরা শুধু টি-টুয়েন্টি খেলতে যেতে পারি। এতে করে এক সপ্তাহের মধ্যে সফর শেষ করা যাবে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের সাহায্য করতে পারে। চিন্তা করতে পারি যে সেখানে টেস্টও খেলতে যায় কি না।’

না খেললে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হারানোর শঙ্কা থাকবে। এনিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘এটা নিয়ে চিন্তিত না। সিদ্ধান্তটা আমাদের নিতে হবে। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়েরা সিদ্ধান্ত নেবে। তারা তাদের পক্ষ থেকে বলেছে, আমাদের কে চিন্তা করতে হবে বাংলাদেশ দল নিয়ে। আমাদের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের নিয়ে। আমরা বলছি না যে আমরা যাব না। যেহেতু এই প্রথমবারের মতো যাচ্ছি সুতরাং ক্রিকেটারদের মধ্যে একটা শঙ্কা থাকতেই পারে। এ ব্যাপারে কাউকে জোর করার প্রশ্নই উঠে না।’

পয়েন্ট হারানো প্রসঙ্গে বলেন , ‘দেখুন, আমরা এখনো পুরো প্রক্রিয়াটা জানি না। এই পরিস্থিতি বারবার আসে না। যেটা জানি ওরা এটা নিয়ে অবশ্যই আলোচনা করবে। তারা আমদের পরিস্থিতি বুঝবে এবং নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট আয়োজনের ব্যবস্থা করবে। তারা এটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছে। এমন তো না যে আমাদের সঙ্গে প্রথম করতে হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের জন্য ওরা এমন করেছে। আমাদের জন্য আয়োজন করতে অসুবিধা কোথায়?’

অবশ্য সন্ত্রাস কবলিত গোটা বিশ্ব। এই ২০১৯ সালেই ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশ দল। সেই উদাহরণ টেনে পিসিবি প্রধান এহসান মানি বলেন, সব দেশেই ঝুঁকি আছে। তবে বিসিবি প্রধান জানালেন, ‘একটা ব্যাপার হলো যে, ওখানে ঝুঁকির ব্যাপার তো আছেই। যে কোনো জায়গাতেই হতে পারে যে কোনো কিছু। কিন্তু অন্যান্য অনেক জায়গার চেয়ে পাকিস্তানের শঙ্কা নিশ্চিতভাবেই একটু বেশি।’

অবশ্য এটাও বলেন যে, ‘পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্দেহ থাকার কারণ আছে বলে আমি মনে করি না। আমি নিজেও দেখে এসেছি। মেয়েরা গিয়েছে, অনূর্ধ্ব-১৬ দল গিয়েছে। ওদের কাছ থেকেও ফিডব্যাক পেয়েছি যে সিস্টেম ভালো। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার বাইরেও অনেক ব্যাপার আছে।তারকা ক্রিকেটারদের মধ্যেই কেউ কেউ বলেছে, টি-টোয়েন্টি খেলতেও যাব কিনা ঠিক নেই। তো ব্যাপারটা এমন যে আমরা আমাদের মূল দল পাঠাতে পারব কিনা নিশ্চিত নই। পাকিস্তানের এটা বোঝা উচিত। সিনিয়ররা ৪-৫ জন যদি বলে যে তারা যাবে না, তখন তো জুনিয়ররাও তো রাজী হবে না।’

Previous Post

ফের ঢাকায় বিপিএল ধামাকা

Next Post

ক্রিকেটাররা যেতে চাইছে না পাকিস্তান সফরে!

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

6
পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

6
Next Post
ক্রিকেটাররা যেতে চাইছে না পাকিস্তান সফরে!

ক্রিকেটাররা যেতে চাইছে না পাকিস্তান সফরে!

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধরনের আর্থিক শাস্তির যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি আপাতত আর নেই। আইসিসির সভায় বিসিবি সভাপতি তামিম...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

by cricbdadmin
0
8

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) নতুন মৌসুমের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। ঘোষিত স্কোয়াডে জায়গা...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

by cricbdadmin
0
6

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। জানা গেছে, ইনজুরির কারণেই...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

by cricbdadmin
0
4

সাকিব আল হাসানের নামের সঙ্গে ‘ফিরে আসা’ শব্দটি নতুন নয়। ক্যারিয়ারের নানা সময় সমালোচনার মুখে পড়েও মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন...

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

by cricbdadmin
0
7

চার বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD