Tuesday, July 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফের ঢাকায় বিপিএল ধামাকা

December 26, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ফের ঢাকায় বিপিএল ধামাকা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

রান উৎসব দিয়ে শেষ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব! শুক্রবার দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে লড়াই ঢাকা প্লাটুনের। আরেক ম্যাচে রংপুর রেঞ্জার্স মুখোমুখি খুলনা টাইগার্সের।

চলতি বিপিএলে ইমরুল কায়েসদের বিপক্ষে চট্টগ্রামে ৪৪৬ রানের ম্যাচে ২০৫ রান তুলেও ১৬ রানে হারে মাশরাফি মুর্তজার দল। মুশফিকুর রহিমের দলের বিপক্ষে ৮ উইকেটের ব্যবধানে হেরেছিল মোহাম্মদ নবীর রংপুর। লিগে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে চায় ঢাকা ও রংপুর।

সিলেট থান্ডারকে ৮ উইকেটের উড়িয়ে দিয়ে স্বস্তি নিয়ে ফিরেছে মাশরাফির ঢাকা। ঢাকা প্লাটুনের দেশসেরা ওপেনার তামিম ইকবাল, ব্যাটে-বলে গত দুই ম্যাচে উজ্জ্বল মেহেদী হাসান, পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি, লঙ্কান বাঁহতি ব্যাটসম্যান ও ডানহাতি বোলার থিসারা পেরেরার উপর নজর থাকবে। বল হাতে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ ও লেগস্পিনার শাদাব খান হয়ে উঠতে পারেন প্রতিপক্ষের জন্য আতঙ্ক। অন্যদিকে এখন পর্যন্ত আসরের সবচেয়ে ধারাবাহিক দল চট্টগ্রাম।

চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে ৭ ম্যাচে ৫ জয় ও ২ হার নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে চট্টগ্রাম। তাদের পয়েন্ট ১০। রাজশাহী ও ঢাকা সমান ৮ পয়েন্ট নিয়ে আছে দুই ও তিন নম্বর অবস্থানে। ৬ পয়েন্ট নিয়ে খুলনা আছে চারে। ৪ পয়েন্ট নিয়ে তারপরই আছে কুমিল্লা। ৬ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে সিলেট থান্ডার আছে ছয়ে। আর সবার নিচে রংপুর। তারা ৫ ম্যাচে জয় পেয়েছে মাত্র ১ ম্যাচে। তাদের পয়েন্টও ২।

গ্রুপপর্বের মোট ৪২ ম্যাচের মধ্যে মাত্র শেষ হয়েছে ২০টি ম্যাচ। লড়াইয়ের উত্তেজনা এখনো টের বাকি!

তৃতীয় পর্বের সূচি-
ঢাকা প্লাটুন-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ২৭ ডিসেম্বর, দুপুর ২টা
খুলনা টাইগার্স-রংপুর রেঞ্জার্স, ২৭ ডিসেম্বর, সন্ধ্যা ৭টা
কুমিল্লা ওয়ারিয়র্স-রাজশাহী রয়্যালস, ২৮ ডিসেম্বর, দুপুর দেড়টা
খুলনা টাইগার্স-সিলেট থান্ডার, ২৮ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৬টা
রংপুর রেঞ্জার্স-সিলেট থান্ডার, ৩০ ডিসেম্বর, দুপুর দেড়টা
ঢাকা প্লাটুন-রাজশাহী রয়্যালস, ৩০ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৬টা
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ওয়ারিয়র্স, ৩১ ডিসেম্বর, দুপুর দেড়টা
রাজশাহী রয়্যালস-রংপুর রেঞ্জার্স, ৩১ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৬টা

Previous Post

দাপটে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া

Next Post

নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট চায় বিসিবি

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

6
পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

7
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

6
Next Post
পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে অনড় বিসিবি

নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট চায় বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধরনের আর্থিক শাস্তির যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি আপাতত আর নেই। আইসিসির সভায় বিসিবি সভাপতি তামিম...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

by cricbdadmin
0
7

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) নতুন মৌসুমের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। ঘোষিত স্কোয়াডে জায়গা...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

by cricbdadmin
0
6

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। জানা গেছে, ইনজুরির কারণেই...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

by cricbdadmin
0
4

সাকিব আল হাসানের নামের সঙ্গে ‘ফিরে আসা’ শব্দটি নতুন নয়। ক্যারিয়ারের নানা সময় সমালোচনার মুখে পড়েও মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন...

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

by cricbdadmin
0
7

চার বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD