Wednesday, May 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জিতল ময়মনসিংহ, এনসিএলে অবশেষে স্বপ্নপূরণ

August 10, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
জাতীয় লিগ টি-টোয়েন্টির কে কোন দলে
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ময়মনসিংহ বিভাগকে ঘিরে অনেকদিন ধরেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল-দেশের প্রশাসনিক বিভাগ হলে কি জাতীয় লিগে সুযোগ পাওয়া উচিত নয়? এবার সেই প্রশ্নের উত্তর মিলল মাঠে, বোর্ডরুমে নয়।

২০১৫ সালে বিভাগ হিসেবে যাত্রা শুরু করলেও, জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অংশগ্রহণের সুযোগ পায়নি ময়মনসিংহ। বছরের পর বছর আবেদন, আলোচনার পরও বিসিবির কাছ থেকে মেলেনি সবুজ সংকেত। অবস্থা এমন দাঁড়ায় যে, এবার না খেলতে পারলে আইনি পদক্ষেপের কথাও জানিয়েছিল ময়মনসিংহ বিভাগ।

শেষ পর্যন্ত নতুন নেতৃত্বে পরিবর্তনের ছোঁয়া লাগল বিসিবিতে। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নিল-ময়মনসিংহকেই জায়গা দিতে হবে এনসিএলে। এবং সেই জায়গা ছেড়ে দিয়েছে বহুদিন ধরে খেলে যাওয়া দল ঢাকা মেট্রো।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানালেন, ‘নতুন বিভাগ হিসেবে ময়মনসিংহকে জাতীয় লিগে সুযোগ দেওয়া আমাদের দায়িত্ব। আমরা সেটা করেছি। এবার চারদিনের এনসিএলে ময়মনসিংহ খেলবে।’

তবে এটুকু বলেই থেমে থাকছে না এই গল্প। কারণ, সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুরু হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টি সংস্করণে এবারও থাকবে ঢাকা মেট্রো। সূচি ও স্কোয়াড আগেই চূড়ান্ত হয়ে যাওয়ায় এবার সেখানে জায়গা হয়নি ময়মনসিংহের। তবে বোর্ড জানিয়ে দিয়েছে, ২০২৬ সাল থেকে টি-টোয়েন্টিতেও খেলবে ময়মনসিংহ।

নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘ঢাকা মেট্রো মূলত যুক্ত হয়েছিল সংখ্যা ভারসাম্য রক্ষার জন্য। এখন যেহেতু ময়মনসিংহ যোগ হয়েছে, তাই আগের ভারসাম্য ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Previous Post

নির্বাচনের আগে বিপিএল আয়োজনের ভাবনায় বিসিবি

Next Post

দুই বছরের জন্য বিসিবিতে টনি হেমিং

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
গামিনিকে শোকজ, টনি হেমিংয়ের হাতে মিরপুরের দ্বায়িত্ব!

দুই বছরের জন্য বিসিবিতে টনি হেমিং

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD