Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

২০০ ম্যাচে ২৬০ উইকেট: টি-টোয়েন্টিতে তাসকিনের অনন্য যাত্রা

December 21, 2025
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএলে ঝড় তোলার অপেক্ষায় তাসকিন
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) খেলতে গিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। গতকাল শারজা ওয়ারিয়র্সের হয়ে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে খেলতে নেমে এই কীর্তি গড়েন তিনি।

২০১৩ সালে স্বীকৃত টি-টোয়েন্টিতে যাত্রা শুরু হয়েছিল তাসকিনের। সে বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চিটাগং কিংসের হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচ দিয়েই এই সংস্করণে অভিষেক হয় তাঁর। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে দেশের অন্যতম নির্ভরযোগ্য পেসার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তাসকিন। ২০০ ম্যাচের মধ্যে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ৮৬টি।

এই ২০০ টি-টোয়েন্টির ১৯৬ ইনিংসে তাসকিনের সংগ্রহ ২৬০ উইকেট। বাংলাদেশের জার্সিতে নিয়েছেন ১০৬টি উইকেট। ওভারপ্রতি গড়ে ৭.৯৩ রান খরচ করে তাঁর বোলিং গড় ২১.৪৩, যা টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ধারাবাহিকতা ও কার্যকারিতার প্রমাণ।

মাইলফলকের ম্যাচে যদিও জয় পায়নি শারজা ওয়ারিয়র্স। ব্যাটারদের ব্যর্থতায় দলটি মাত্র ৯০ রানে গুটিয়ে যায় এবং শেষ পর্যন্ত ডেজার্ট ভাইপার্সের কাছে ৪ উইকেটে হারে। তবে অল্প পুঁজি নিয়েও প্রতিপক্ষকে চাপে ফেলেন তাসকিন। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। তাঁর আগুনে বোলিংয়ের কারণেই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা বিপাকে পড়ে ভাইপার্স, যদিও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে সক্ষম হয় তারা।

শারজা ওয়ারিয়র্সের হয়ে এটি ছিল তাসকিনের চতুর্থ ম্যাচ। আগের তিন ম্যাচে ৪ উইকেট পেলেও কিছুটা খরুচে ছিলেন তিনি। ভাইপার্সের বিপক্ষে নিজের সেরা ছন্দে ফিরে মাইলফলকের ম্যাচটিকে স্মরণীয় করে রাখেন এই বাংলাদেশি পেসার।

২০০তম ম্যাচ শেষে তাসকিন আহমেদের ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর এডমিন লেখেন, নিজের স্টাইলে ২০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তাসকিন। দুর্দান্ত বোলিংয়ে (৪-০-২০-২) তিনি এই মাইলফলককে আরও বিশেষ করে তুলেছেন।

Previous Post

ঘরে বসেই বিপিএল সিলেট পর্বের টিকিট কেনার সুযোগ

Next Post

নাগরিকত্ব দিয়ে ক্রিকেট শক্তি বাড়াতে চেয়েছিল সৌদি, রাজি হয়নি বিসিবি

Related Posts

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

2
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
Next Post
বিসিবি সভাপতির প্রতিশ্রুতি- বরিশালে ফিরবে ক্রিকেটের চাকা

নাগরিকত্ব দিয়ে ক্রিকেট শক্তি বাড়াতে চেয়েছিল সৌদি, রাজি হয়নি বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
2

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD