Tuesday, July 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

১২ বছর পর ভারতে নারী বিশ্বকাপ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত!

September 6, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
১২ বছর পর ভারতে নারী বিশ্বকাপ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

অবশেষে প্রতীক্ষার অবসান হচ্ছে। ১২ বছর পর ভারতে বসছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। যেখানে থাকছে চমক। মাত্র ১০০ রুপিতে টিকিট-নারী ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় চমক দিল আইসিসি।

৩০ সেপ্টেম্বর অসমের গুয়াহাটিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। সেই অনুষ্ঠানে গাইবেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং “ব্রিং ইট হোম”–এর কণ্ঠশিল্পীও তিনি।

মেয়েদের ক্রিকেটে দর্শক বাড়াতে এবার বড় পদক্ষেপ নিয়েছে আইসিসি। বিশ্বকাপের টিকিটের দাম নামিয়ে আনা হয়েছে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে—শুরু মাত্র ১০০ রুপি থেকে। ৪ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ প্রি-সেল উইন্ডো খোলা থাকবে। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাধারণ টিকিট বিক্রি। সংস্থার আশা, এবার প্রতিটি আসন দর্শকে পূর্ণ থাকবে।

ভারতের চারটি শহরে অনুষ্ঠিত হবে ম্যাচ-গুয়াহাটি, ইন্দোর, বিশাখাপত্তনম ও নবি মুম্বাই। তবে নিরাপত্তার কারণে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।

নারী ক্রিকেটে দর্শক আগ্রহ বাড়লেও এখনও অনেক দূর যেতে হবে। তাই টিকিটের দাম কমানো ও পুরস্কার মূল্য দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আশা করা হচ্ছে, এই বিশ্বকাপ নারী ক্রিকেটকে নিয়ে যাবে নতুন এক উচ্চতায়।

এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট আটটি দল। আয়োজক দেশ ভারত ছাড়াও খেলবে শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। প্রতিটি দলই নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাইবে এই মেগা আসরে। সেই তালিকায় আছে বাংলাদেশও!

Previous Post

‘মানুষ আমাকে এত ভালোবাসে, আমি ভাগ্যবান’

Next Post

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠিত

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

1
পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

7
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

6
Next Post
এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠিত

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

by cricbdadmin
0
1

বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধরনের আর্থিক শাস্তির যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি আপাতত আর নেই। আইসিসির সভায় বিসিবি সভাপতি তামিম...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

by cricbdadmin
0
7

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) নতুন মৌসুমের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। ঘোষিত স্কোয়াডে জায়গা...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

by cricbdadmin
0
6

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। জানা গেছে, ইনজুরির কারণেই...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

by cricbdadmin
0
4

সাকিব আল হাসানের নামের সঙ্গে ‘ফিরে আসা’ শব্দটি নতুন নয়। ক্যারিয়ারের নানা সময় সমালোচনার মুখে পড়েও মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন...

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

by cricbdadmin
0
7

চার বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD