Monday, June 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠিত

September 6, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিয়ন্ত্রণ নিয়ে শুরু হলো মাঠের বাইরের নতুন এক প্রতিদ্বন্দ্বিতা। বিশ্বকাপে না থাকলেও, অক্টোবরের প্রথম সপ্তাহে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় নির্বাচনী ম্যাচে মুখোমুখি হচ্ছেন দুই পরিচিত মুখ-বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

শনিবার বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের বোর্ড নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ হোসেন। সদস্য হিসেবে আছেন-সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাত উল্লাহ (বিপিএম, পিপিএম), জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একজন যুগ্ম-সম্পাদক/নির্বাহী পরিচালক। তারা বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, চার বছর পর পর পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২১ সালের ৬ অক্টোবরের পর এবারের নির্বাচন হতে যাচ্ছে ঠিক চার বছর পরে, ২০২৫ সালের অক্টোবরে।

যদিও নির্বাচন নিয়ে শুরুতে গুঞ্জন ছিল-নাকি এবার ‘অ্যাডহক কমিটি’ আসছে? তবে শেষ পর্যন্ত বিসিবি নির্বাচনেই সিলমোহর দিয়েছে।

আমিনুল ইসলাম বুলবুল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে সভাপতি হয়েছিলেন। তবে এবার সরাসরি নির্বাচনে প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। তামিম ইকবাল জাতীয় দলের সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া কিংবদন্তি ওপেনার। প্রথমবারের মতো বিসিবি নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন তিনি।

দুই প্রার্থীর লড়াইয়ের মধ্যে একদিকে অভিজ্ঞ প্রশাসক, অন্যদিকে জনপ্রিয় ক্রিকেটার-বিসিবির ভবিষ্যৎ কোন পথে যাবে, সেটিই এখন বড় প্রশ্ন।

বিসিবি নির্বাচন সরাসরি পরিচালকদের নির্বাচন দিয়ে শুরু হয়। নির্বাচিত পরিচালকরাই পরে ভোটের মাধ্যমে বেছে নেন সভাপতি। এছাড়া এনএসসি থেকেও মনোনীত হন দুই পরিচালক, যারা বোর্ডে যুক্ত থাকেন।

Previous Post

১২ বছর পর ভারতে নারী বিশ্বকাপ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত!

Next Post

জয় নেই, হারও নয়-সমতায় শেষ বাংলাদেশ-নেপাল লড়াই

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
জয় নেই, হারও নয়-সমতায় শেষ বাংলাদেশ-নেপাল লড়াই

জয় নেই, হারও নয়-সমতায় শেষ বাংলাদেশ-নেপাল লড়াই

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
10

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
12

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD