Wednesday, April 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

১১ বছর পর বাংলাদেশে পাকিস্তানের ওয়ানডে, ঢাকায় আফ্রিদিরা

March 8, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
১১ বছর পর বাংলাদেশে পাকিস্তানের ওয়ানডে, ঢাকায় আফ্রিদিরা
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

পবিত্র মাহে রমজানের মাঝেই ক্রিকেটপ্রেমীদের জন্য ভিন্ন এক আবহ তৈরি হয়েছে। ঈদুল ফিতরের আগে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ খেলতে রোববার ভোরে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পাকিস্তানি ক্রিকেটারদের ফুল দিয়ে স্বাগত জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সেই মুহূর্তের ছবি প্রকাশ করে বিসিবি।

আগামী বুধবার ১১ মার্চ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে।

এর আগে শনিবারই পাকিস্তান দলের কোচিং স্টাফদের একটি অংশ ঢাকায় পৌঁছায়। শ্রীলঙ্কা থেকে সরাসরি ঢাকায় আসেন সাদা বলের প্রধান কোচ মাইক হেসন, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, বোলিং কোচ অ্যাশলে নফকে, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট লুডেন এবং ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন। পরদিন ক্রিকেটারদের একটি দল ঢাকায় পৌঁছায়, যাদের মধ্যে ছিলেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও সাহিবজাদা ফারহানসহ অন্যরা।

বাংলাদেশ সফরের জন্য ৪ মার্চ ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজকে সামনে রেখে করাচির হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স সেন্টারে প্রস্তুতি নিয়েছিল পাকিস্তানি ক্রিকেটাররা।

এই সিরিজটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ প্রায় ১১ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলতে এসেছে পাকিস্তান। সবশেষ ২০১৫ সালের এপ্রিলে দুই দল এদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল। সেই সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক সাফল্য পেয়েছিল বাংলাদেশ। তবে দুই দলের সামগ্রিক ওয়ানডে পরিসংখ্যানে পাকিস্তানেরই আধিপত্য রয়েছে। এখন পর্যন্ত ৩৯ ম্যাচে পাকিস্তান জিতেছে ৩৪টি, আর বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৫টিতে।

সাম্প্রতিক বিশ্বকাপের হতাশা কাটিয়ে ওঠার সুযোগ হিসেবেও দেখা হচ্ছে এই সিরিজকে। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান বিশ্বকাপে অংশ নিলেও সুপার এইট পর্বে প্রত্যাশিত ফল পায়নি। তাই নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুই দলই।

এছাড়া ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে আইসিসি র‌্যাঙ্কিংয়ের সেরা নয় দলের মধ্যে থাকলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে দলগুলো। বর্তমানে ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। অন্যদিকে ৭৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। ফলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতে এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী এই সফরে তিন সংস্করণের ক্রিকেট থাকার কথা ছিল। তবে পাকিস্তান সুপার লিগের সূচির কারণে তা পরিবর্তন করা হয়েছে। এখন এই সফরে শুধু তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরে পাকিস্তান সুপার লিগ শেষ হলে আগামী মে মাসে আবার বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান দল। সেই পরিবর্তিত সূচির কারণে এই সফরের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ বাতিল হয়েছে।

বাংলাদেশ সফরের পাকিস্তান দলে রয়েছেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা ও শামাইল হোসেন।

Previous Post

সংকটে ঢাকা প্রিমিয়ার লিগ, সমাধান দিতে পারছে না বিসিবি

Next Post

নির্বাচনে অনিয়মের লিখিত অভিযোগ, তদন্তের দাবি ক্লাব সংগঠকদের

Related Posts

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা
বিশেষ প্রতিবেদন

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা

4
জালমির আবদার রাখল বিসিবি, থাকছেন শরিফুল-নাহিদ
বিশেষ প্রতিবেদন

বিদায়ের ম্যাচে ছাপ রেখে দেশে ফিরছেন দুই বাংলাদেশি পেসার

6
দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

3
Next Post
নির্বাচনে অনিয়মের লিখিত অভিযোগ, তদন্তের দাবি ক্লাব সংগঠকদের

নির্বাচনে অনিয়মের লিখিত অভিযোগ, তদন্তের দাবি ক্লাব সংগঠকদের

Discussion about this post

সর্বশেষ..

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা

by cricbdadmin
0
4

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর পল্টন ময়দানে আয়োজিত বৈশাখী ক্রীড়া উৎসব থেকে দেশের প্রতিটি জেলায় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা দিয়েছে...

জালমির আবদার রাখল বিসিবি, থাকছেন শরিফুল-নাহিদ

বিদায়ের ম্যাচে ছাপ রেখে দেশে ফিরছেন দুই বাংলাদেশি পেসার

by cricbdadmin
0
6

পাকিস্তান সুপার লিগে আবারও আলো ছড়ালেন বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা। পেশোয়ার জালমির জার্সিতে মুলতান সুলতান্সের বিপক্ষে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগকে ঘিরে অনিশ্চয়তার দীর্ঘ অধ্যায় শেষে এবার সামনে এগোনোর ইঙ্গিত মিলছে। দলবদলের তারিখ ঘোষণার পর ঘরোয়া ক্রিকেটে ফের...

শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের পরও সমীকরণ মিলল না রূপগঞ্জের

ডিপিএল মাঠে ফেরার পথে, ১৮-১৯ এপ্রিল দলবদল

by cricbdadmin
0
10

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তা অবশেষে কাটল। তামিম ইকবালের নেতৃত্বে নতুন কমিটি...

নারী ক্রিকেটের অর্জনে গর্ব, নারী দিবসে বিশেষ বার্তা মিরাজের

বাংলাদেশ অংশ নিয়েই পাচ্ছে ৩ কোটির বেশি

by cricbdadmin
0
8

নারী ক্রিকেটের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে নতুন ইতিহাস গড়ল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবার ঘোষণা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD