Tuesday, May 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

April 13, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা প্রিমিয়ার লিগকে ঘিরে অনিশ্চয়তার দীর্ঘ অধ্যায় শেষে এবার সামনে এগোনোর ইঙ্গিত মিলছে। দলবদলের তারিখ ঘোষণার পর ঘরোয়া ক্রিকেটে ফের সক্রিয়তা ফিরে আসার প্রত্যাশা তৈরি হয়েছে। একই সঙ্গে এই লিগকে সামনে রেখে ভবিষ্যৎ পরিকল্পনাও সাজাতে শুরু করেছেন ক্রিকেটাররা।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) নিশ্চিত করেছে, আগামী ১৮ ও ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দলবদল। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই দুই দিনে নির্ধারিত হবে কে কোন দলের হয়ে খেলবেন। এর মধ্য দিয়েই কার্যত শুরু হবে এবারের প্রিমিয়ার লিগের প্রস্তুতি।

দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই টুর্নামেন্টকে ঘিরে স্বাভাবিকভাবেই স্বস্তি প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘আমরা জেনে খুবই আনন্দিত যে, আগামী ১৮ এবং ১৯ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল অনুষ্ঠিত হবে। পহেলা বৈশাখের প্রাক্কালে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ঘোষণা দেশের ক্রিকেটারদের জন্য একটি দারুণ সুসংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মাঠে গড়াতে চলেছে খেলা।’

শুধু লিগ মাঠে ফেরাই নয়, এই প্রতিযোগিতাকে বড় লক্ষ্য পূরণের প্রস্তুতি হিসেবেও দেখছেন ক্রিকেটাররা। বিশেষ করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেদের প্রস্তুতির জন্য ডিপিএলকে গুরুত্বপূর্ণ মনে করছে কোয়াব, ‘একই সাথে আমরা জানতে পেরে আনন্দিত যে, ঢাকা প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবই অংশগ্রহণ করবে। সব দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রিমিয়ার লিগ দেশের ক্রিকেট এগিয়ে নেওয়ার পথে বড় ভূমিকা রাখতে পারে। একইসাথে আমরা আশা রাখছি, আসন্ন তৃতীয় বিভাগ ক্রিকেট লিগেও সবগুলো দল অংশগ্রহণ করবে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে আমাদের একদিনের ক্রিকেটে যেসব জায়গায় উন্নতি প্রয়োজন, সেখানে ঢাকা প্রিমিয়ার লীগ অনেকটাই সহায়তা করবে।’

এবারের লিগ কিছুটা ভিন্ন প্রেক্ষাপটে আয়োজন করা হচ্ছে। নির্ধারিত সময়ে আয়োজন সম্ভব না হওয়ায় আসরটি সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হবে। তবে অংশগ্রহণকারী দলের সংখ্যা অপরিবর্তিত রাখা হয়েছে, যা প্রতিযোগিতার মান ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

লিগ বন্ধ থাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল ক্রিকেটারদের জীবনে। আয়-রোজগারের অন্যতম প্রধান উৎস বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই পড়েছিলেন অনিশ্চয়তায়। সেই জায়গা থেকে দলবদলের ঘোষণাকে বড় স্বস্তি হিসেবে দেখছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘এই খবরটি সকল ক্রিকেটার ও তাদের পরিবারের জন্য স্বস্তির। গত অক্টোবর থেকে ক্রিকেটার ও তাদের পরিবারগুলোর মাঝে যে আর্থিক অনিশ্চয়তা ছিল, তা এখন কেটে যাবে। কোয়াব আশা করছে দলবদল প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে এবং এর মাধ্যমে লীগের মাঠের খেলা দ্রুত শুরু হওয়ার পথ আরও সুগম হবে।’

Previous Post

ডিপিএল মাঠে ফেরার পথে, ১৮-১৯ এপ্রিল দলবদল

Next Post

বিদায়ের ম্যাচে ছাপ রেখে দেশে ফিরছেন দুই বাংলাদেশি পেসার

Related Posts

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

3
অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প
বিশেষ প্রতিবেদন

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

7
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

3
Next Post
জালমির আবদার রাখল বিসিবি, থাকছেন শরিফুল-নাহিদ

বিদায়ের ম্যাচে ছাপ রেখে দেশে ফিরছেন দুই বাংলাদেশি পেসার

Discussion about this post

সর্বশেষ..

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

by cricbdadmin
0
3

৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজই আপাতত জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। গুঞ্জনকে...

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

by cricbdadmin
0
7

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরু হতেই যেন পরিষ্কার হয়ে গেল-এবারের প্রতিযোগিতা হবে তীব্র! কিন্তু সব ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

by cricbdadmin
0
3

বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, অথচ বাংলাদেশ নারী দলের প্রস্তুতি যেন এখনো খসড়া পর্যায়েই আটকে। সিলেটের সিরিজ শেষ হওয়ার পর যে...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিসিবি নির্বাচনের পথে আরেক ধাপ, হচ্ছে নির্বাচন কমিশন

by cricbdadmin
0
8

নতুন নেতৃত্বে রূপান্তরের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

তামিমের কণ্ঠে সংস্কারের সুর, ‘কমিটি টিম’ বিতর্কে ইতি?

by cricbdadmin
0
10

ক্রিকেট মাঠে ব্যাট হাতে প্রতিপক্ষকে জবাব দেওয়াই ছিল তার পরিচয়। এখন সেই মানুষটিই বোর্ডরুমে দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন ব্যবস্থার ভেতরের অসাম্য...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD