Monday, September 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট

হেরাথ ম্যাজিকে সেমিতে শ্রীলঙ্কা

March 31, 2014
in টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
হেরাথ ম্যাজিকে সেমিতে শ্রীলঙ্কা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মনে হচ্ছিল দেশে ফেরার টিকিট বুঝি সোমবার রাতেই ‘কনফার্ম’ করতে হচ্ছে শ্রীলঙ্কার। ১১৯ রান নিয়ে কি আর স্বপ্ন দেখা যায়? ২০ ওভারের লড়াইয়ে হয়তো সহজ জয় দিয়ে সেমিফাইনালে উঠার কথা ভাবছিল কিউইরা। কিন্তু নাটক অনেক জমা ছিল চট্রগ্রামে। আর সেই নাটকের নায়ক স্পিনার রঙ্গনা হেরাথ। বল হাতে ঘুর্নি জাদু দেখালেন তিনি। ৩.৩ ওভারে ২ মেডেনসহ মাত্র ৩ রান খরচায় নিলেন ৫ উইকেট! হ্যা ঠিকই পড়েছেন: ৩.৩-২-৩-৫!!
আর তাতেই সেই মামুলি পুজি নিয়েও নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা পেল ৫৯ রানের দারুন এক জয়। তাতেই কিউইদের স্বপ্ন গুড়িয়ে লঙ্কানরা উঠে গেল আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে ১৯.২ ওভার ১১৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ১৫.৩ ওভার ৬০ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। ফিল্ডিং করার সময় আঙ্গুলে আঘাত পাওয়ায় ব্যাট করতে পারেননি কোরি অ্যান্ডারসন
নিউজিল্যান্ডের টি-টুয়েন্টি ইতিহাসে এটি সর্বনিম্ন রান। ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে ৮০ রান অলআউট হয়েছিল তারা।
অন্যদিকে রেকর্ড গড়লেন রঙ্গনা হেরাথও। সবচেয়ে রানে কম রান খরচায় নিলেন পাঁচ উইকেট। আগের রেকর্ডটি পাকিস্তানের উমর গুলের। এই নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ১৯.২ ওভারে ১১৯/১০ (কৌশল ১৬, জয়াবর্ধনে ২৫, থিরিমান্নে ২০, থিসারা ১৬, সেনানায়েকে ১৭; বোল্ট ৩/২০, নিশাম ৩/২২)
নিউজিল্যান্ড: ১৫.৩ ওভারে ৬০/৯ (উইলিয়ামসন ৪২; হেরাথ ৫/৩, সেনানায়েকে ২/৩)
ফল: শ্রীলঙ্কা ৫৯ রানে জয়ী
ম্যাচসেরা: রঙ্গনা হেরাথ।

Related Posts

শান্তর জায়গায় শামীম
বিশেষ প্রতিবেদন

শান্তর জায়গায় শামীম

0
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

কেন না খেলেই দেশে ফিরছেন শান্ত

0
আসিয়ান কাপে স্বপ্ন ভাঙল বাংলাদেশের
অনান্য খেলা

আসিয়ান কাপে স্বপ্ন ভাঙল বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD