Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সোহান দলে নেই, আছেন ভাবনায়!

June 23, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
উইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের নেতৃত্বে সোহান
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার পর সবচেয়ে আলোচিত অনুপস্থিতি-নুরুল হাসান সোহান। নামটি তালিকায় নেই, অথচ মাঠে তার পারফরম্যান্স, নেতৃত্বগুণ, এবং গ্লাভস হাতে নির্ভরতা—সবই বর্তমান ক্রিকেট বাস্তবতায় যথেষ্ট প্রাসঙ্গিক। তবু নির্বাচকরা এবারও পাশ কাটিয়ে গেলেন সোহানকে।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু যদিও দাবি করেছেন, ‘সোহান আমাদের পরিকল্পনায় আছে।’ বাস্তবতা বলছে, সোহান বারবার এই ‘পরিকল্পনার খাতায়’ নাম থাকলেও মাঠে জায়গা পাচ্ছেন না।

লিপু সাফ জানিয়ে দিয়েছেন-একাদশে একাধিক উইকেটরক্ষক রাখা যায় না। সেই জায়গায় প্রাধান্য পাচ্ছেন লিটন দাস। কারণ? অভিজ্ঞতা, সাম্প্রতিক দায়িত্ব এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে বোর্ডের নতুন ভরসা তিনি। লিপু বলেন, ‘লিটন খারাপ সময় পেছনে ফেলছেন, তাকে ওয়ানডেতে স্থায়ীভাবে খেলিয়ে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার সুযোগ তৈরি করা হচ্ছে।’

এই অবস্থায় সোহান, যিনি ব্যাট হাতে ছয়-সাতে কার্যকর ফিনিশার হতে পারেন, যিনি দলকে নেতৃত্ব দিতে জানেন, তাকেই জায়গা করতে হচ্ছে ‘প্রতীক্ষমাণদের’ কাতারে।

প্রধান নির্বাচক বারবার উল্লেখ করেছেন গ্লোবাল সুপার লিগের কথা। যেখানে সোহান খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। লিপুর যুক্তি, এটা জাতীয় দলে না থাকলেও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় নিজেকে প্রমাণের বড় সুযোগ, ‘আমরা মনে করি যারা শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না, তারা এই লিগে খেলেই নিজেদের প্রস্তুত রাখতে পারবেন।’

তবে প্রশ্ন থেকেই যায়-জাতীয় দলের উপেক্ষা কি শুধুই ক্রিকেটীয় সিদ্ধান্ত, নাকি পরোক্ষভাবে গ্লোবাল লিগে অংশগ্রহণের সুযোগ করে দিতেই রাখা হয়েছে বাইরে?

লিপু নিজেও বলছেন, ‘সোহানের চোট না হলে সে এখন আরও ভালো অবস্থানে থাকত। সে এখন ফর্মের তুঙ্গে আছে। তবে আমরা চাই কেউ দলে এলে যেন একাদশেও জায়গা করে নিতে পারে।’

সোহান কিছুদিন আগেই বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে দারুণ খেলেন। চারদিনের ম্যাচ (১০৭) ও ওয়ানডে সিরিজেও শতরান (১১২) করেন এই উইকেট কিপার-ব্যাটার। প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে দুটি সেঞ্চুরি ও সমান অর্ধশতকসহ ৫১২ রান করেন তিনি।

Previous Post

নতুন ঘোষণা নয়, নেতৃত্ব নিয়ে রহস্য রাখলেন শান্ত

Next Post

ফের চোটের শঙ্কা, শান্তকে নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ

Related Posts

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

18
আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

13
‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা
ক্রিকেট সাফারি

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

10
Next Post
আইসিসির মাসসেরার তিনে শান্ত

ফের চোটের শঙ্কা, শান্তকে নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

by cricbdadmin
0
18

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান হচ্ছে এবার। ২০১১ সালের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে...

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

by cricbdadmin
0
13

শুরুটা হলো হার দিয়েই-নিউজিল্যান্ডের দেওয়া ২৪৭ রানের জবাবে ২২১ রানে গুটিয়ে গিয়ে ২৬ রানে হেরেছে বাংলাদেশ। ভালো শুরুর পরও শেষটা...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের জন্য নতুন সম্মাননা চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এই উদ্যোগে...

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
7

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
10

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD