Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সিলেটে হতাশার সকাল বাংলাদেশের

November 14, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সিলেটে হতাশার সকাল বাংলাদেশের
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচের চতুর্থ দিনের প্রথম সেশন কাটল দারুণ নাটকীয়তায়। ক‍্যাচ মিস ও অগণিত রিভিউ নষ্ট করায় হতাশার একটি সকাল পার করেছে বাংলাদেশ। তবে সব মিলিয়ে ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনা এখনো টিকিয়ে রেখেছে স্বাগতিকরা।

দিনের শুরুতে ৫ উইকেটে ৮৬ রান নিয়ে মাঠে নেমেছিল আয়ারল্যান্ড। সেশনের প্রথম দিকে তাইজুল ইসলামের ঘূর্ণিতে মাত্র ১৬ রান করে ফিরে যান ম্যাথু হামফ্রেস। তার বিদায়ে দলীয় স্কোর ছিল ১১৬। এরপর ক্রিজে এসে অভিজ্ঞ অ্যান্ডি ম্যাকব্রাইনের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। ওপেনার হিসেবে নামলেও এই ইনিংসে অধিনায়ক নেমেছেন আট নম্বরে, আর সেই সিদ্ধান্ত যে পুরোপুরি ভুল ছিল না, জুটির সাবলীল ব্যাটিং তা বোঝাতেই যথেষ্ট।

দুজন অ্যান্ডির ব্যাটিং আইরিশদের ইনিংসকে সামনে এগিয়ে নেয়। বাংলাদেশের স্পিন ত্রয়ী তাইজুল ইসলাম, হাসান মুরাদ ও মেহেদী হাসান মিরাজ যথেষ্ট সহায়তাপূর্ণ উইকেট পেয়েও ধারাবাহিকতা দেখাতে পারেননি। ফলে আইরিশদের ইনিংস হার এড়ানোর আশা আরও জোরালো হতে থাকে। ম্যাকব্রাইন তুলে নেন ১০২ বলে তার দুর্দান্ত হাফসেঞ্চুরি, আর বালবির্নিও লড়াই চালিয়ে যান দৃঢ়তার সঙ্গে।

তবে লাঞ্চের ঠিক আগ মুহূর্তে গুরুত্বপূর্ণ এক আঘাত হানেন হাসান মুরাদ। ৬৩ বলে ৩৮ রান করা বালবির্নি ফিরে গেলে ভাঙে জুটির সমাপ্তি। অন্য প্রান্তে ম্যাকব্রাইন ৫২ রানে অপরাজিত থেকে জর্ডান নিলকে সঙ্গে নিয়ে আইরিশদের আরও ভরসা জুগিয়ে লাঞ্চে যান। অভিষিক্ত নিল ২২ বলে ৬ রান নিয়ে বিরতিতে টিকে থাকেন।

প্রথম সেশনে আয়ারল্যান্ড যোগ করেছে ১১২ রান, হারিয়েছে মাত্র দুটি উইকেট। সেশনের শেষে ৭ উইকেটে ১৯৮ রান করা আয়ারল্যান্ডকে এখনো ইনিংস হার এড়াতে করতে হবে আরও কমপক্ষে ১০৩ রান। বাংলাদেশের হয়ে হাসান মুরাদ তিন উইকেট, তাইজুল ইসলাম দুই উইকেট এবং নাহিদ রানা একটি উইকেট শিকার করেছেন।

Previous Post

নারী ক্রিকেটারদের মুখে হাসি, বেতন বাড়াল বিসিবি

Next Post

আয়ারল্যান্ডকে উড়িয়ে জিতল বাংলাদেশ

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
আয়ারল্যান্ডকে উড়িয়ে জিতল বাংলাদেশ

আয়ারল্যান্ডকে উড়িয়ে জিতল বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD