Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিব নয়, বিশ্বকাপের সেরা উইলিয়ামসন

July 16, 2019
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সাকিব নয়, বিশ্বকাপের সেরা উইলিয়ামসন
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ব্যাটে-বলে দাপট দেখিয়েছিলেন তিনি! ৮ ইনিংসের দুটি শতকের সঙ্গে ৩ ম্যাচসেরার পুরস্কার। সর্বাধিক গড় ৮৬.৫৭। করেন ৬০৬ রান। আর বল হাতে ১১ উইকেট। সঙ্গে ১ ক্যাচ। এমন কীর্তি বিশ্বকাপ ইতিহাসে বিরল। বলা হচ্ছিল এই সাফল্যের পথ ধরে সাকিব আল হাসানই হতে পারেন বিশ্বকাপ ২০১৯- এর সেরা ক্রিকেটার। সঙ্গে লড়াইয়ে ছিলেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক আর জোফরা আর্চারও। তবে সবাইকে টেক্কা দিয়ে বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

ইতিহাসে নিউজিল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে উইলিয়ামসন বিশ্বকাপে পেলেন ‘ম্যান অব দা টুর্নামেন্ট’ পুরস্কার। ১৯৯২ আসর থেকে এই পুরস্কার দিচ্ছে আইসিসি। সেই বছরই কিউই অধিনায়ক মার্টিন ক্রো পেয়েছেন এই সেরার স্বীকৃতি।

উইলিয়ামসনও দুর্দান্ত খেলেছেন। সঙ্গে তার ক্যাপ্টেন্সিটাও ছিল চমকপ্রদ। ৯ ইনিংসে দুটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৮২.৫৭ গড়ে করেন ৫৭৮ রান। নিউজিল্যান্ড বেশিরভাগ ম্যাচ খেলেছে বেশ কঠিন উইকেটে। আর সেখানে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন তিনি। পাশাপাশি ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত। নেতৃত্ব গুণেও চমক। সব মিলিয়ে এই কিউই ক্রিকেটারই সেরা।

যদিও আক্ষেপ নিয়ে শেষ। সুপার ওভারের রোমাঞ্চে রোববার ইংল্যান্ডের কাছে হেরে গেছে ফাইনালে। রানার্স আপ হয়ে এবারও শেষ বিশ্বকাপ। গতবার অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরেছিলেন। সেই বিশ্বকাপে তিনি ছিলেন দলের সাধারণ সদস্য।

দল হারায় উইলিয়ামসন বলেন-‘দেখুন, পুরো ম্যাচে আরো অনেক কিছু ঘটেছে সেটা আমাদের পক্ষেও যেতে পারত। কিন্তু ইংল্যান্ড জিতে গেছে।  অসাধারণ একটা আসরের জন্য ইংল্যান্ডকে অভিনন্দন। ফাইনালের উইকেট একটু অন্যরকম ছিল।  যেভাবে আমার দল লড়াই করেছে সেজন্য পুরো নিউজিল্যান্ড দলকে ধন্যবাদ জানাতেই হবে! এমনভাবে ফাইনাল হেরে খেলোয়াড়রা এখন মন খারাপ করে আছে। কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছি আমরা।’

Previous Post

বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের এ টু জেড

Next Post

ব্যাটে-বলে সেরা রোহিত-স্টার্ক

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
ব্যাটে-বলে সেরা রোহিত-স্টার্ক

ব্যাটে-বলে সেরা রোহিত-স্টার্ক

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD