Friday, June 12, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিবের দাপুটে ইনিংসে সিরিজ বাংলাদেশের

July 18, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবের দাপুটে ইনিংসে সিরিজ বাংলাদেশের
0
SHARES
158
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

কী বলা যায়, সহজ ম্যাচটা কঠিন করে জিতল বাংলাদেশ? হয়তো তাই। প্রতিপক্ষকে কম রানে আটকে রেখেও অনায়াস জয়ের দেখা মিলল না। তবে জয় তো জয়ই। শেষ পর্যন্ত মুখে হাসি টাইগারদের। জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারাল দল। এই জয়ে তিন ম্যাচ সিরিজ এক ম্যাচ আগেই জিতে নিল তামিম ইকবালের দল।

ইতিহাস জানাচ্ছে-দেশের বাইরে এটি বাংলাদেশের ষষ্ঠ সিরিজ জয়। আর দেশের মাটিতে জয় ২২ সিরিজে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলেছে ১৮টি। সব মিলিয়ে বাংলাদেশ জিতেছে ১২টি। হেরেছে ছয়টিতে।

রোববার  ম্যাচে জয়ের নায়ক নিশ্চিত করে সাকিব আল হাসান। এক প্রান্ত আগলে রেখে তার অসাধারণ ইনিংসই দলকে এনে দিয়েছে দারুণ এক জয়। শেষ ওভারে এসে রোমাঞ্চকর লড়াইয়ে তিন উইকেটে জয়ের সঙ্গে সিরিজটাও জিতে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সময়ের ঘড়ি বলছে এক যুগ পর জিম্বাবুয়েতে সিরিজ জিতল বাংলাদেশ। ২০০৯ সালে জিম্বাবুয়ের মাঠে শেষবার সিরিজ জেতার তৃপ্তি পেয়েছিল টাইগাররা।

তবে রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জয়টা অনায়াস ছিল না বাংলাদেশের। ২৪০ রান পুঁজি নিয়ে ম্যাচটা বেশ জমিয়ে তুলেছিল জিম্বাবুয়ে। তারা লড়াই টেনে নেয় শেষ ওভার অব্দি। শেষ ৬ বলে দরকার ছিল ৩ রান। মুজারাবানির প্রথম বলে সাকিব আর টেনশনে রাখলেন না। হাঁকালেন বাউন্ডারি। স্বস্তির সুবাতাস তখন বাংলাদেশ শিবিরে।

আর জয়ের কৃতিত্বটা সাকিবের সঙ্গে মোহাম্মদ সাইফ উদ্দিনেরও। দু’জন অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন। আর দলকে এনে দেন মনে রাখার মতো এক জয়। পাঁচ বল বাকি থাকতেই হাসিমুখ। দলকে জিতিয়ে ১০৯ বলে ৮ চারে ৯৬ রানে অপরাজিত সাকিব। এক চারে ৩৪ বলে ২৮ রান তুলে অন্যপ্রান্তে অপরাজিত সাইফ।

সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ ২০ জুলাই। যেখানে হোয়াইটওয়াশের মিশনে নামবে তামিম ইকবালের দল।

সংক্ষিপ্ত স্কোর-

জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৪০/৯ (কামুনহুকামউই ১, মারুমানি ১৩, চাকাভা ২৬, টেইলর ৪৬, মায়ার্স ৩৪, মাধেভেরে ৫৬, রাজা ৩০, জঙ্গুয়ে ৮, মুজারাবানি ০, চাতারা ৪*, এনগারভা ৭*; তাসকিন ১০-০-৩৮-১, সাইফ ১০-০-৫৪-১, মিরাজ ৭.২-০-৩৪-১, শরিফুল ১০-০-৪৬-৪, সাকিব ১০-০-৪২-২, মোসাদ্দেক ১.৪-০-৭-০, আফিফ ১-০-১১-০)

বাংলাদেশ: ৪৯.১ ওভারে ২৪২/৭ (তামিম ২০, লিটন ২১, সাকিব ৯৬*, মিঠুন ২, মোসাদ্দেক ৫, মাহমুদউল্লাহ ২৬, মিরাজ ৬, আফিফ ১৫, সাইফ ২৮*; মুজারাবানি ৯.১-১-৩১-১, চাতারা ৭-১-৫২-০, জঙ্গুয়ে ৮-০-৪৬-২, এনগারাভা ৯-১-৩৩-১, মাধেভেরে ১০-০-৩৯-১, রাজা ৬-০-৩৩-১)

ফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : সাকিব আল হাসান।

Previous Post

এ কেমন আউট টেলরের

Next Post

জিতলেও আক্ষেপ তামিমের

Related Posts

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

5
বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

7
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

7
Next Post
দুঃসংবাদ, ইনজুরিতে তামিম

জিতলেও আক্ষেপ তামিমের

Discussion about this post

সর্বশেষ..

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

by cricbdadmin
0
7

স্বপ্নের মতো এক দিন! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয়...

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

by cricbdadmin
0
10

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন একসঙ্গে ধরা দিল দুই ছবি। একদিকে বাংলাদেশের পেসারদের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, অন্যদিকে বৃষ্টির কারণে...

সেমির দোরগোড়ায় বাংলাদেশ

বাংলাদেশের টি-টোয়েন্টিতে পরিবর্তন, টেস্টে নতুন মুখ

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মধ্যেই টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD