Thursday, June 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশের টি-টোয়েন্টিতে পরিবর্তন, টেস্টে নতুন মুখ

June 11, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সেমির দোরগোড়ায় বাংলাদেশ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মধ্যেই টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন দুটি দলের নাম প্রকাশ করেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং নিউজিল্যান্ড সিরিজে অভিষিক্ত রিপন মণ্ডল। তবে দলে জায়গা ধরে রেখেছেন আব্দুল গাফফার সাকলাইন।

টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং আব্দুল গাফফার সাকলাইন। চট্টগ্রামে আগামী ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ।

অন্যদিকে আগামী ২৮ জুন হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করা তরুণ ব্যাটার অমিত হাসান। এছাড়া টেস্ট দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন রংপুরের পেসার রবিউল হক।

বাংলাদেশ টেস্ট দলে চোট কাটিয়ে ফিরেছেন পেসার ইবাদত হোসেন চৌধুরী। দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। স্কোয়াডে আরও আছেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ এবং তাওহীদ হৃদয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং আবদুল গাফফার সাকলাইন।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মোমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান এবং রবিউল হক।

Previous Post

তাসকিনের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, বৃষ্টিতে থামল ম্যাচ

Next Post

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

Related Posts

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

6
তাসকিনের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, বৃষ্টিতে থামল ম্যাচ
বিশেষ প্রতিবেদন

তাসকিনের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, বৃষ্টিতে থামল ম্যাচ

6
আইরিশদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল অস্ট্রেলিয়ার

12
Next Post
মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

by cricbdadmin
0
6

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন একসঙ্গে ধরা দিল দুই ছবি। একদিকে বাংলাদেশের পেসারদের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, অন্যদিকে বৃষ্টির কারণে...

সেমির দোরগোড়ায় বাংলাদেশ

বাংলাদেশের টি-টোয়েন্টিতে পরিবর্তন, টেস্টে নতুন মুখ

by cricbdadmin
0
2

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মধ্যেই টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

তাসকিনের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, বৃষ্টিতে থামল ম্যাচ

তাসকিনের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, বৃষ্টিতে থামল ম্যাচ

by cricbdadmin
0
6

মিরপুরে বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণের সামনে শুরু থেকেই ধুঁকেছে অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুতে ভয়াবহ ধাক্কা সামলেও জেভিয়ার বার্টলেট ও মার্নাস...

আইরিশদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল অস্ট্রেলিয়ার

by cricbdadmin
0
12

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের নারী দলের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পরিবর্তিত সূচি...

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

by cricbdadmin
0
5

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরুতেই দেখা গেল এক বিরল দৃশ্য। স্কোরবোর্ডে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD