Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিব প্রসঙ্গে কথা বলতে চাইছেন না নান্নু

February 19, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘আমার মতো ভুল যেন কেউ না করে’
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ফের আলোচনার তুঙ্গে সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের আগামী আসরে খেলবেন তিনি। এ কারণেই বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন এই অলরাউন্ডার। এই খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে আলোচনা চলছে। ফেসবুকেও অনেকে সরব।

কিন্তু সাকিবের জাতীয় দল বাদ দিয়ে আইপিএল খেলা নিয়ে কথা বলতে চান না জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। শুক্রবার নিউজিল্যান্ড গামী বাংলাদেশ দল ঘোষণার পর অনেক কথা বললেও এ প্রসঙ্গে চুপ তিনি।

চলুন দেখে নেই কী বললেন মিনহাজুল আবেদীন নান্নু।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে ৭ পেসার প্রসঙ্গে…

করোনার জন্য একটু বড় স্কোয়াড দিতে হয়। ওখানে কোয়ারেন্টিন শেষ করে ক্যাম্প যখন শুরু হবে তখন সব খেলোয়াড়ের ফিট থাকার ব্যাপার আছে, এজন্য স্কোয়াড বড় করেছি। কেউ যদি ইঞ্জুরড হয়, বা কারও কোনো সমস্যা হলে নতুন করে কাউকে ঐসময় নেওয়া কঠিন। ওরা যে সিস্টেম করেছে তাতে কেউ আসতে পারবে না যেতে পারবে না। এখন যারা একসাথে যাবে তাদের একসাথেই আসতে হবে।

নিউজিল্যান্ডে রেকর্ড খুবই খারাপ বাংলাদেশের। কোনো জয় নেই। এবার কী জয় ধরা দেবে…

অবশ্যই সম্ভব। এবার অভিজ্ঞ এক দল যাচ্ছে। করোনার কারণে এক বছর বিরতির পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছি। এজন্য আত্মবিশ্বাসী। আশা করি ইনশাআল্লাহ উন্নতির ধারা ঠিক থাকলে ভালো ফল দেখব।

কিউই সফরের দল থেকে বাদ স্পিনার তাইজুল। দলে জায়গা পেলেন আরেক স্পিনার নাসুম আহমেদ…

টেস্ট ক্রিকেটে এখন তাইজুলকে বেশি খেলানোর চিন্তাভাবনা করছি। নাসুমকে তো টি-টোয়েন্টি ফরম্যাটের ভাবনায় রেখেছি। ঘরোয়াতেও ওর পারফরম্যান্স যথেষ্ট ভালো। আশা করছি আন্তর্জাতিক অঙ্গনে নাসুম নিজেকে মেলে ধরতে পারবে।

মোসাদ্দেক হোসেন সৈকত ও নাঈম শেখ জায়গা পেলেন ২০ সদস্যের দলে

সৈকতকে নেওয়া হয়েছে ব্যাকআপ খেলোয়াড় হিসেবে। যেহেতু ব্যাটিং বোলিং পারে, অলরাউন্ডার। টিম ম্যানেজমেন্ট যদি মনে করে ভালো অবস্থানে থাকে, খেলাবে। আমরা পুল বড় করতে চাই। তিন ফরম্যাটেই অনেক খেলা আছে। এজন্য স্কোয়াড বড় করা। যেহেতু ঘরোয়া ক্রিকেট পুরোপুরি শুরু করতে পারিনি। আশা করছি নিউজিল্যান্ডে ভালো ক্রিকেট খেলব।

সাকিব জাতীয় দলের হয়ে না খেলে খেলতে চান আইপিএল…

এই প্রসঙ্গে যখন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান দিয়েছেন, এ ব্যাপারে আমি বলতে চাই না। এই কথা তো বোর্ড থেকেই আসবে। সুতরাং এটা নির্বাচক প্যানেলের বিষয় নয়।

Previous Post

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে মোসাদ্দেক-আল আমিন

Next Post

জেমিসন জানতেন না ১৫ কোটি রুপিতে কত ডলার?

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

3
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
জেমিসন জানতেন না ১৫ কোটি রুপিতে কত ডলার?

জেমিসন জানতেন না ১৫ কোটি রুপিতে কত ডলার?

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD