আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান অবস্থানটি হারালেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলে তালিকার শীর্ষে উঠেছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।
সিরিজে ২৩২ রান করার পাশাপাশি দুটি উইকেট নিয়েছেন তিনি। এ মুহুর্তে হাফিজের পয়েন্ট ৩৯৬। আর সাকিবের পয়েন্ট ৩৮৭। তৃতীয়স্থানে ভারতের রবিন্দু জাদেজা। এরপরই অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।
টেস্ট অলরাউন্ড র্যাঙ্কিংয়েও দুইয়ে আছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব। শীর্ষে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।



