Tuesday, June 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শেষ ভরসার লড়াই আজ, লিটনের সামনে কঠিন চ্যালেঞ্জ

July 13, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শেষ ভরসার লড়াই আজ, লিটনের সামনে কঠিন চ্যালেঞ্জ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রথম ম্যাচে ব্যর্থতার পর এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই বাংলাদেশ দলের সামনে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়া টাইগারদের সামনে আজ ডাম্বুলায় সিরিজ বাঁচানোর লড়াই। এখানে হারলেই সিরিজ হাতছাড়া-এই সহজ সমীকরণ নিয়েই নামতে হচ্ছে লিটন দাসের দলকে।

তবে এই সহজ সমীকরণ বাস্তবে মোটেও সহজ নয়। বিশেষ করে যখন দলের অধিনায়কই ভুগছেন দীর্ঘদিনের অফ ফর্মে। লিটনের ব্যাটে দীর্ঘদিন ধরেই নেই কোনো আস্থার প্রতিচ্ছবি। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬ রান করে এলবিডব্লিউ হওয়া লিটনের ইনিংসটা ছিল আত্মবিশ্বাসহীনতায় মোড়ানো। কোচিং স্টাফ এখনো লিটনের পাশে থাকলেও, এই ম্যাচে যদি তিনি জ্বলে না উঠেন, তাহলে সিরিজ তো নয়ই-নিজের নেতৃত্ব নিয়েও উঠতে পারে বড় প্রশ্ন।

বাংলাদেশের বোলিং ইউনিটও ব্যর্থ ছিল প্রথম ম্যাচে। বিশেষ করে পাওয়ারপ্লেতে কোনো চাপই তৈরি করতে পারেনি পেসাররা। নিসাঙ্কা ও কুশল মেন্ডিসের মতো আগ্রাসী ব্যাটাররা শুরুতেই ম্যাচটা নিজেদের করে নেন। দ্বিতীয় ম্যাচে তাই শুরুতেই ব্রেক থ্রু এনে দেওয়া জরুরি। শুরুতে উইকেট না পেলে লঙ্কানরা যে আরও ভয়ংকর হয়ে উঠবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ডাম্বুলার ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে বড় স্কোর ঠেকাতে হলে পেসারদেরই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

দলে কিছু পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। মিডল অর্ডারে জায়গা পেতে পারেন জাকের আলী অনিক, যার সাম্প্রতিক টি–টোয়েন্টি পারফরম্যান্স বেশ স্থিতিশীল। তিনি ফিরলে বাদ পড়তে পারেন নাঈম শেখ বা তাওহিদ হৃদয়। তাসকিন আহমেদ খরুচে হওয়ায় তার জায়গায় ঢুকতে পারেন মুস্তাফিজুর রহমান বা শরিফুল ইসলাম। পেস আক্রমণে সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিবের থাকা প্রায় নিশ্চিত। স্পিন বিভাগে মেহেদী মিরাজ টিকে থাকলেও শেখ মেহেদী হাসান হয়তো এবারও একাদশের বাইরে থাকবেন।

ডাম্বুলার পাহাড় আর লেকের সৌন্দর্যের পাশে আজ ক্রিকেট মাঠটাই হয়ে উঠবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ। সিরিজে বাঁচতে হলে আজ জিততেই হবে টাইগারদের। নয়তো শ্রীলঙ্কা সফরের গল্পটা থেমে যাবে হতাশার এক অধ্যায়ে।

Previous Post

অনিশ্চয়তা কাটলো, বিক্রি হলো পাকিস্তান সিরিজের টিভি স্বত্ব

Next Post

আত্মবিশ্বাসহীন লিটন- নেতৃত্বে ঘাটতি না ভুল সিদ্ধান্তের ফল?

Related Posts

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

1
অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

9
বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ
বিশেষ প্রতিবেদন

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

7
Next Post
হঠাৎ ফিরে এলেন লিটন

আত্মবিশ্বাসহীন লিটন- নেতৃত্বে ঘাটতি না ভুল সিদ্ধান্তের ফল?

Discussion about this post

সর্বশেষ..

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
1

প্রায় দেড় বছর পর আবারও বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার শুরু টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তাকে...

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা আগে খুব কমই দেখা গেছে। জাতীয় দলের একজন নিয়মিত ক্রিকেটার, যিনি দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন,...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর...

ফেরার লড়াই শুরু সৌম্যর

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
11

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

by cricbdadmin
0
25

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল ওয়ানডে। তবে ২০১৯ বিশ্বকাপের পর সেই আধিপত্যে ধীরে ধীরে ভাটা পড়ে।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD