Monday, July 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শচীনকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

July 23, 2026
in বিশেষ প্রতিবেদন, রেকর্ড, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শচীনকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

মাত্র ১৫ বছর ১১৮ দিন বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অর্ধশতকের বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। একই সঙ্গে ভেঙেছেন নেপালের কুশল মাল্লা এবং ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড। সূর্যবংশীর ঝড়ো ইনিংসে ভর করে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে শুভসূচনা করেছে ভারত।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরির রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার দখলে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে তিনি ১৫ বছর ৩৪০ দিন বয়সে ফিফটি করেছিলেন। সূর্যবংশী সেই রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড স্থাপন করলেন। ১৬ বছর পূর্ণ হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরি করার কীর্তি এখন কেবল এই দুই ক্রিকেটারেরই!

ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক হাফ সেঞ্চুরির রেকর্ডটিও এতদিন ছিল শচীন টেন্ডুলকারের। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ফয়সালাবাদ টেস্টে ৫৯ রানের ইনিংস খেলার সময় শচীনের বয়স ছিল ১৬ বছর ২১৩ দিন। প্রায় ৩৭ বছর পর সেই রেকর্ডও ভেঙে দিলেন সূর্যবংশী।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা অবশ্য খুব একটা উজ্জ্বল ছিল না এই বাঁহাতি ওপেনারের। গত ৪ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে তিনি করেছিলেন ১৪ রান। পরের দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৩ ও ১৫ রান। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি।

১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হন সূর্যবংশী। মাত্র ১৮ বলে চারটি চার ও চারটি ছক্কায় তুলে নেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি। তবে অর্ধশতক পূরণের পরের বলেই আউট হয়ে যান তিনি। ততক্ষণে ভারতের জয়ের ভিত গড়ে দিয়ে গেছেন এই কিশোর ওপেনার।

সূর্যবংশীর বিস্ফোরক ইনিংসের সুবাদে ভারত সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। ৪০ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় সফরকারীরা। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বেও এটি ভারতের প্রথম জয়!

Previous Post

হঠাৎ থামল মুস্তাফিজের ইংল্যান্ড মিশন

Next Post

দেশে ফিরছেন হাসান, এলপিএলে যাচ্ছেন রিপন

Related Posts

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

4
সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা
বিশেষ প্রতিবেদন

সাকিব এবার নেপাল লিগে

4
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

5
Next Post
দেশে ফিরছেন হাসান, এলপিএলে যাচ্ছেন রিপন

দেশে ফিরছেন হাসান, এলপিএলে যাচ্ছেন রিপন

Discussion about this post

সর্বশেষ..

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
4

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন,...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
4

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
6

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

by cricbdadmin
0
11

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একদিনেই দেখা মিলল দুই ভিন্ন চিত্রের। একদিকে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মেহেদী...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD