Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রেটিং কমেছে বাংলাদেশের

May 2, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপে নিচ্ছিদ্র নিরাপত্তা চায় বিসিবি
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

চলতি মাসের ৩০ তারিখে শুরু বিশ্বকাপ ক্রিকেট। হাতে সময় নেই। বাংলাদেশ দল এখন প্রস্তুতি পর্বে আছে আয়ারল্যান্ডে। সেখানেই খেলবে ত্রিদেশীয় সিরিজ। তার আগে দুঃসংবাদ! আইসিসির বার্ষিক র‌্যাংকিংয়ে অবস্থান না পেছালেও রেটিং কমেছে টাইগারদের। সেটা শুধুমাত্র ওয়ানডেতেই নয়, টেস্টেও কমেছে রেটিং। টেস্টে বাংলাদেশের রেটিং কমেছে ৩ পয়েন্ট আর ওয়ানডেতে কমেছে ৪ রেটিং পয়েন্ট।
বৃহস্পতিবার প্রকাশ করা হয় আইসিসির বার্ষিক র‌্যাংকিং। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানায়-তাদের র‌্যাংকিংয়ের হিসেব থেকে বাদ দেয়া হয়েছে ২০১৫-১৬ সালের ফলাফল। ২০১৬-১৭, ২০১৭-১৮ মৌসুমের ফলাফলে ৫০ ভাগ নেয়া হয়েছে এবং ২০১৭-১৮ মৌসুমের পর ফলের পুরোটাই নেওয়া হয়েছে।

তারপরও টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষেই আছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে শুধু ২ পয়েন্টের ব্যবধান। ১১৩ রেটিং পয়েন্ট ভারতের।৩ পয়েন্ট বেড়েছে নিউজিল্যান্ডের (১১১)।

ওয়ানডের শীর্ষে এখন ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্টে আগের মতোই আছে। ভারতের ১ রেটিং পয়েন্ট বেড়েছে। তাদের মোট পয়েন্ট এখন ১২১। ইংল্যান্ডের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে আছে ভারত।

ওয়ানডেতে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯০। বার্ষিক র‌্যাংকিং হিসেবে ৪ রেটিং কমে বাংলাদেশের পয়েন্ট কমে এখন ৮৬। টেস্টে রেটিং পয়েন্ট ছিল ৬৮। এখানে ৩ রেটিং কমেছে সাকিব আল হাসানের দলের।

ওয়ানডেতে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ১১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নিউজিল্যান্ড।পঞ্চম স্থানে অস্ট্রেলিয়া। এরপরই পাকিস্তান।

Previous Post

মাশরাফিদের জার্সিতে ফের লাল-সবুজ

Next Post

আইরিশ কন্ডিশনে তৈরি হচ্ছেন মাশরাফিরা

Related Posts

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

8
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

7
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

9
Next Post
আইরিশ কন্ডিশনে তৈরি হচ্ছেন মাশরাফিরা

আইরিশ কন্ডিশনে তৈরি হচ্ছেন মাশরাফিরা

Discussion about this post

সর্বশেষ..

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD