Sunday, May 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

April 22, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন প্রিতম কুমার ও অধিনায়ক আকবর আলী। অন্যদিকে শতকের খুব কাছে গিয়েও সেঞ্চুরি মিস করেছেন মধ্যাঞ্চলের আবু হায়দার রনি ও আশিকুর রহমান।

প্রথম দিনে দক্ষিণাঞ্চলকে ৩১৪ রানে অলআউট করার পর বিনা উইকেটে ১৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল উত্তরাঞ্চল। তবে দিনের শুরুতে ধাক্কা খেয়ে ৫৩ রানের মধ্যেই ৩ উইকেট হারায় তারা। সেখান থেকে দলকে টেনে তোলেন প্রিতম কুমার ও আকবর আলী। দুজন মিলে গড়েন ২৩৩ রানের দুর্দান্ত চতুর্থ উইকেট জুটি।

আকবর আলী ১৫৮ বলে ১৫ চার ও ২ ছক্কায় ১২১ রান করে আউট হন। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে তার তৃতীয় সেঞ্চুরি। অধিনায়কের বিদায়ের পরও থামেননি প্রিতম। চারে নেমে ১৮৪ বলে অপরাজিত ১৫১ রান করে দিন শেষ করেন এই উইকেটকিপার ব্যাটার। ইনিংসটিতে ছিল তার ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোরের রেকর্ডও। এর আগে তার সর্বোচ্চ ছিল ১৪৩ রান। চলতি মৌসুমে এটি তার তৃতীয় শতক এবং প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চম সেঞ্চুরি।

দিন শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ৬ উইকেটে ৩৭৯ রান। প্রথম ইনিংসে তারা এখন দক্ষিণাঞ্চলের চেয়ে ৬৫ রানে এগিয়ে।

অন্যদিকে পাশের আন্তর্জাতিক স্টেডিয়ামে শতকের সম্ভাবনা জাগিয়েও হতাশ হয়েছেন আবু হায়দার রনি। আগের দিন ৯০ রানে অপরাজিত থাকা এই ব্যাটার দ্বিতীয় দিনে আর কোনো রান যোগ করতে পারেননি। টেস্ট দলের পেসার খালেদ আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে।

৭৫ রান নিয়ে দিন শুরু করা আশিকুর রহমানও সেঞ্চুরির দেখা পাননি। তিনি ৮৬ রান করে ইবাদত হোসেনের শিকার হন। ৬ উইকেটে ২৭২ রান নিয়ে দিন শুরু করা মধ্যাঞ্চল শেষ পর্যন্ত অলআউট হয় ৩০৭ রানে। বল হাতে পূর্বাঞ্চলের হয়ে ইবাদত হোসেন ৫৪ রানে নেন ৪ উইকেট।

জবাব দিতে নেমে পূর্বাঞ্চলও দারুণ শুরু করেছে। দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৪৩ রান। উইকেটকিপার ব্যাটার অমিত হাসান ৮৮ রানে এবং সাবেক জাতীয় অধিনায়ক মুশফিকুর রহিম ৫৯ রানে অপরাজিত আছেন। ওপেনার মাহমুদুল হাসান করেছেন ৬৪ রান।

Previous Post

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

Next Post

একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

Related Posts

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট
বিশেষ প্রতিবেদন

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

5
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

5
ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়
বিশেষ প্রতিবেদন

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

10
Next Post
তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিকতা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে আসন্ন নির্বাচনের চিত্র। তিন ক্যাটাগরিতে পরিচালক পদে...

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

by cricbdadmin
0
10

ইরফান শুক্কুরের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে আরও একটি বড় জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশের বাইরে সাকিব-জাদু অটুট

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলে তার উপস্থিতি এখন অতীতের গল্পের মতো। প্রায় এক বছর ধরে দেশের জার্সিতে নেই সাকিব আল হাসান, আর...

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) আগের ম্যাচেই রুদ্ধশ্বাস নাটকীয়তার জন্ম দিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষ মুহূর্তের উত্তেজনায় ঢাকা লিওপার্ডসকে মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD