Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

April 22, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ম্যাচটি কার্যত অলিখিত ফাইনাল হলেও, ম্যাচ-পরবর্তী পরিকল্পনাই যেন বেশি গুরুত্ব পাচ্ছে এই বাঁহাতি পেসারের ক্ষেত্রে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছে, যেখানে রাখা হয়নি মুস্তাফিজকে। একই সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকেও। বোর্ড সূত্র জানিয়েছে, শেষ ওয়ানডে খেলার পরই মুস্তাফিজ উড়াল দেবেন পাকিস্তানের উদ্দেশে, যেখানে তিনি অংশ নেবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

এবারের আসরে লাহোর কালান্দার্স সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে মুস্তাফিজকে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮৩ লাখ টাকার এই চুক্তিতে ইতোমধ্যে এক দফা খেলে দেশে ফিরেছিলেন তিনি। দ্বিতীয় ধাপে আবারও যোগ দেবেন দলে। প্রথম পর্বে পাঁচ ম্যাচ খেলে ৭.১৭ ইকোনমিতে ছয়টি উইকেট শিকার করেছেন এই পেসার।

তবে চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে মুস্তাফিজের খেলা নিয়েও রয়েছে সংশয়। চোটের কারণে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে একাদশে ছিলেন না তিনি। দলীয় কম্বিনেশনে তানজিম সাকিবের উপস্থিতিও তার খেলার সম্ভাবনাকে কমিয়ে দিয়েছে। ফলে শেষ ম্যাচেও তাকে ডাগআউটে বসে থাকতে হতে পারে।

এবারের পিএসএলে বাংলাদেশের ছয় ক্রিকেটার অংশ নিয়েছেন। পেশোয়ার জালমিতে ছিলেন শরীফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম। লাহোরে মুস্তাফিজের সঙ্গে খেলেছেন পারভেজ হোসেন ইমন, আর রাওয়ালপিন্ডি পিন্ডিজে ছিলেন রিশাদ হোসেন। তাদের মধ্যে কেবল তামিম কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

Previous Post

নাহিদ রানার গতিতে মুগ্ধ

Next Post

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD