Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আইরিশ কন্ডিশনে তৈরি হচ্ছেন মাশরাফিরা

May 3, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আইরিশ কন্ডিশনে তৈরি হচ্ছেন মাশরাফিরা
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বিশ্বকাপকে সামনে রেখে এখন আয়ারল্যান্ডে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে আগামী ৭ মে থেকে ত্রি-দেশীয় সিরিজের মূল লড়াইয়ে নামবে টাইগাররা। তার আগে মাশরাফি বিন মর্তুজার দল বিরুদ্ধ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছেন। বৃহস্পতিবারের মতো শুক্রবারও ডাবলিনের পেমব্রোক ক্রিকেট ক্লাব মাঠে সকাল থেকেই অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন স্টিভ রোডসের শিষ্যরা।

ঢাকার তাপমাত্রা গত কিছুদিন ধরেই ছিল ৩৬ ডিগ্রী সেলসিয়াসের আশে পাশে। প্রচন্ড গরম তা তো আর বলার অপেক্ষা রাখে না। এমন এক পরিবেশ ছেড়ে হুট করেই যদি ১৩ ডিগ্রী কনকনে ঠান্ডায় কাউকে মানিয়ে নিতে হয়, সেটা তো বেশ কষ্টেরই। আয়ারল্যান্ডে ঠিক সে অবস্থার সম্মুখীন হয়েছে বাংলাদেশ দল। গত বুধবার সেখানে পৌঁছে বিরুদ্ধ ঐ কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে মাঠে নেমেছেন মাশরাফি বিন মর্তুজারা।

শুক্রবার ডাবলিনের পেমব্রোক ক্রিকেট ক্লাব মাঠে পুরো দল এক হয়েই নিজেদের মানিয়ে নেয়ার কাজে নামেন। কেউ কেউ নেটে ব্যাটিংটা ঝালিয়ে নেন। বোলাররাও হাত ঘোরান।

আয়ারল্যান্ড সফরের পরই বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ। তাইতো তার আগে সেখানকার আবাহওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে চেষ্টা চালাচ্ছেন মুশফিকুর রহিম-তামিম ইকবালরা।

ডাবলিনের পেমব্রোক ক্রিকেট ক্লাব মাঠে শুক্রবার সকাল থেকেই অনুশীলনে নামে বাংলাদেশ। কনকনে শীতের মধ্যেই সবাই প্রথমে একটা ছোট্ট মিটিং করে নেন। এরপর বেশ খানিকটা সময় নেটে নিজেদের ঝালিয়ে নেন সৌম্য সরকার, তামিম ইকবালরা। এদিকে রুবেল হোসেন, তাসকিন আহমেদরা বল হাতে নিজেদের একটু ঝালিয়ে দেন। এরপর শুধুমাত্র গা গরমের জন্য ফুটবলে মাতেন তারা।

আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে ত্রি-দেশীয় সিরিজের বল মাঠে গড়াবে ৫ মে। একদিন পর অর্থাৎ ৭ মে ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের লড়াই শুরু হবে। এর আগে ৫ মে মাশরাফির দল প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে।

আগামী ১৭ মে বাংলাদেশ দল ইংল্যান্ড যাবে। লেস্টারশায়ারে কন্ডিশনিং ক্যাম্প করবে পুরো দল। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ জুন।

Previous Post

রেটিং কমেছে বাংলাদেশের

Next Post

আয়ারল্যান্ডে প্রস্তুতি চলছে টাইগারদের

Related Posts

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

8
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

8
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

9
Next Post
লিজেন্ডসদের জার্সিতে তাসকিন

আয়ারল্যান্ডে প্রস্তুতি চলছে টাইগারদের

Discussion about this post

সর্বশেষ..

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
8

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD