Sunday, May 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রেকর্ড গড়ে যুবাদের জয়

November 14, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
তরুনদের আরেকটি জয়
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্দ দাপটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। জুনিয়র টাইগাররা তুলে নিয়েছে আরেকটি দুর্দান্ত জয়। এবার রীতিমতো রেকর্ড সঙ্গী হয়েছে তাদের। সোমবার রেকর্ড গড়ে মালয়েশিয়াকে হারাল সাইফ হাসানের দল। স্বাগতিকদের ২৬২ রানের বিশাল ব্যবধানে হারায় তারা। ৩৩৬ রানের লক্ষ্য খেলতে নেমে ৫০ ওভারে মাত্র ৭৩ রানেই অলআউট মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিকদের বিপক্ষে দলগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ যুবারা।

কুয়ালালামপুরে রেকর্ড গড়া এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের যুবারা। তৌহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি আর অধিনায়ক সাইফ হাসানের ৯০ রানের ইনিংসে ৬ উইকেটে ৩৩৫ রান করে যুবারা। আর এতেই মুমিনুল হক, সাব্বির রহমান ও এনামুল হক বিজয়দের গড়া রেকর্ড ভেঙে দেন সাইফ হাসান, তৌহিদ হৃদয়রা। ৭ বছর পর তাদের রেকর্ড ভাঙ্গল তাদেরই অনুজরা। ২০১০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেপিয়ারে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৩০৭ রান করেন মুমিনুল-সাব্বিররা।

যুব ওয়ানডেতে এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের রান তিনশ রানের বেশি তুলল। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে মেহেদি হাসান মিরাজের দল ৭ উইকেটে করে ৩০৪ রান।
সোমবার কুয়ালালামপুরের বায়োসমাস ওভালে সাইফ ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ১০৩ বলে ৫টি চার আর তিনটি ছক্কায় তিনি করেন ৯০ রান। চার নম্বরে নামা তৌহিদ হৃদয় ১২০ বলে খেলেন ১২০ রানের দারুণ ইনিংসে। ইনিংসে ছিল ৭টি চার আর চারটি ছক্কা। সাইফ-তৌহিদ মিলে তৃতীয় উইকেটে ১৯২ রান যোগ করেন। যা জুটিতে নতুন রেকর্ড। ২০১৬ সালে চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে পিনাক ঘোষ ও নাজমুল হোসেন শান্ত ১৭৯ রান করেন।
৩৩৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কিছুই করতে পারেনি মালয়েশিয়া। বাংলাদেশের শাখাওয়াত হোসেন ১০ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। আফিফ হোসেন ১০ ওভারে ১৮ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল: ৩৩৫/৬ (৫০ ওভার) তৌহিদ ১২০, সাইফ ৯০, আমিনুল ৩৯*, আফিফ ২১, মাহিদুল ১৬, হাফিজ ৭৮/৪
মালয়েশিয়া অনুর্ধ্ব--১৯ দল: ৭৩/৮ (৫০ ওভার) ভীরেন্দীপ ৪৬, শাখাওয়াত ১৮/৩, আফিফ ১৯/২
ফল: বাংলাদেশ ২৬২ রানে জয়ী।
ম্যাচসেরা: তৌহিদ হৃদয়

Previous Post

প্রোফাইল থেকে ‘বাংলাদেশ’ মুছে দিলেন হাথুরু

Next Post

করাচিতে খেলতে হতে পারে সাকিবদের!

Related Posts

তাসকিন-মিরাজের তোপে এগিয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তাসকিন-মিরাজের তোপে এগিয়ে বাংলাদেশ

7
শিবলির সেঞ্চুরি-নাসুমের তোপে রাজকীয় জয় রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

শিবলির সেঞ্চুরি-নাসুমের তোপে রাজকীয় জয় রূপগঞ্জের

2
ওয়ানডেতে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন মুশফিক
বিশেষ প্রতিবেদন

ওয়ানডেতে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন মুশফিক

10
Next Post
BD trio to feature in PSL

করাচিতে খেলতে হতে পারে সাকিবদের!

Discussion about this post

সর্বশেষ..

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

by cricbdadmin
0
5

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে পুরো ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড...

সিলেটে বাংলাদেশের দাপট

সিলেটে বাংলাদেশের দাপট

by cricbdadmin
0
8

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ। সকালে তাসকিন আহমেদ ও মেহেদী...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বিসিবি নির্বাচন ৭ জুন, জমা পড়ল ১৮৪ কাউন্সিলরশিপ

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে দেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ...

তাসকিন-মিরাজের তোপে এগিয়ে বাংলাদেশ

তাসকিন-মিরাজের তোপে এগিয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
7

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দাপট দেখিয়ে ম্যাচে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বাংলাদেশ। প্রথম দিনের খেলা শেষে বিনা...

ডিপিএলে প্রাইম ব্যাংকের দাপট, মোহামেডানের প্রথম হার

ডিপিএলে প্রাইম ব্যাংকের দাপট, মোহামেডানের প্রথম হার

by cricbdadmin
0
1

ঢাকা প্রিমিয়ার লিগে জমে উঠেছে শিরোপার লড়াই। শীর্ষস্থান দখলের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে পয়েন্ট তালিকার এক নম্বরে উঠে এসেছে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD