Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মিশন সফল, খুশি অধিনায়ক তামিম

January 27, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মিশন সফল, খুশি অধিনায়ক তামিম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এর আগে মূল অধিনায়কের অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। কিন্তু এবারই প্রথম অফিসিয়ালি কোন সিরিজে প্রথম দলকে নেতৃত্ব দিলেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজে সফল ক্যাপ্টেন তামিম। দল ওয়ানডে সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে।

আবার ব্যাট হাতেও সফল তামিম। সিরিজে সবচেয়ে বেশি রান তারই। তিন ম্যাচে করেছেন ১৫৮ রান। সেই তামিম জানালেন প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে তিনি সফল। সোমবার চট্টগ্রামে ম্যাচ শেষে ভিডিও বার্তায় তিনি যা বললেন তুলে ধরা হলো এখানে-

সিরিজ নিয়ে মূল্যায়ন…

যেভাবে আমরা ক্রিকেট খেলেছি খুব ভালো ছিলো। সত্যি কথা বলতে মূল যে বিষয়টি আমি লক্ষ্য করেছি ভালো করার যে ক্ষুধাটা ড্রেসিং রুমে ছিলো তা তিন ম্যাচেই ছিলো। এমন হয়নি যে গত দুই ম্যাচ জিতে যাওয়ার পরে আজ দলের কেউ তেমন রিলাক্সে ছিলো এমন কিছুনা। আমরা জানতাম যে এখন পয়েন্ট সিস্টেম। আমাদের কোয়ালিফাইং খেলরতে হবে কি হবে না এটা নিয়ে একটা ইস্যু থাকে। তাই প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। সব ওয়ানডে ম্যাচই খুব গুরুত্বপূর্ণ।তাই যে ক্ষুধা ছিলো আমি খুব খুশি।

গোটা দল কেমন খেলল..

খুশি অবশ্যই। একটা জিনিস দেখেন ক্রিকেটে উন্নতির জায়গা সবসময়ই থেকে যায়।আজকে একটা সুযোগ ছিলো আমাদের দুইজনের মধ্যে একজনের সেঞ্চুরি করার এগুলা যদিও হইতো তাইলে পরিপূর্ণ খেলা বলতে পারতাম। আমি ৬৪ করে আউট হয়ে গেলাম, সাকিব ৫০ করে আউট হয়ে গেলো, মুশফিক দেরিতে আসায় ওর হাতে হয়তো ওতো ওভার ছিলো না। এগুলা যদি এখন আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে হবে কি যখন আমরা বিদেশে যাবো তখন এগুলা সাহায্য করবে। আমরা সিরিজ জিতেছি এবং কনভিন্সিংলি জিতেছি তাই কোন অভিযোগ নেই।

নিজের সেরা ব্যাটিং

দেখুন ভালো হচ্ছে কিন্তু প্রথম দুই ম্যাচে সুযোগ ছিলো অপরাজিত থাকার। আজকে সুযোগ ছিলো বড় ইনিংস খেলার। অবশ্যই হতাশা তো আছে। একদিক থেকে ভালো যে আন্তর্জাতিক ক্রিকেটে এসে আমি রান পাচ্ছি। তাই এটা ঠিক আছে কিন্তু আরও ভালো হতে পারতো।

দলে পরিবর্তন প্রসঙ্গে…

দেখেন যে দুইজন আজকে খেলেছে সাইফুদ্দিন আমাদের প্রায় এক দেড় বছর ধরেই পেস বোলিংয়ের প্রথম পছন্দ। ও সবসময় ১১ তে থাকে। কিন্তু ১ম ওয়ানডের সময় ম্যানেজমেন্ট মনে করেছে ও হয়তো শতভাগ ফিট না তাই তাঁর ফেরা অনুমিতই ছিলো। আর তাসকিন অবিশ্বাস্য বোলিং করেছে।আপনি যদি টি-টোয়েন্টি দেখেন বা প্রেসিডেন্ট কাপ দেখেন আমাদের আজকে যেহেতু একটা সুযোগ ছিলো একারণেই ওকে খেলানো হয়। আর সে হতাশ করেনি। সে অনেক ভালো করেছে আজ। হয়তো ৩-৪টি উইকেট পায়নি কিন্তু সে আসলেও খুব ভালো বোলিং করেছে।

টেস্টের প্রস্তুতি…

দেখেন অবশ্যই আমরা ২৯৭ রান অনেক স্লো উইকেটে করেছি। তাই আমার মনে হয় ব্যাটিংটা বিশেষ করে শেষটা খুব ভালো করেছি। টেস্ট ভিন্ন বলের খেলা। ওদের বোলিং আক্রমণ আলাদা। সেখানে ২-৩ জন দারুণ বোলার আছে। তাই অবশ্যই চ্যালেঞ্জিং হবে। আমরা এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছি সঙ্গে আমাদের হাতে এখনো ৬-৭ দিন আছে তাঁর আগে আমরা প্রস্তুত।

Previous Post

‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, প্রশ্ন সাকিবের

Next Post

সাকিব ৬, তামিম ৫

Related Posts

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

3
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

নাহিদ রানার গতিতে মুগ্ধ

7
৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

8
Next Post
তিন নম্বর হারাচ্ছেন সাকিব, আসছেন শান্ত

সাকিব ৬, তামিম ৫

Discussion about this post

সর্বশেষ..

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
3

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD